২৮ অক্টোবর, ২০২৬
বিনোদন

ফিরে দেখা ২০২২, সঙ্গে অভিনেতা সৌরভ দাস

আসছে বছর আরও ভালো কাটুক সৌরভের
Saurav new Bengali News
instagram.com/i_sauravdas
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ৭:২৬

সৌরভ দাস (Actor Saurav Das), উইকিপিডিয়া জানান দিচ্ছে তাঁর বয়স ৩২ । বাবা সমর দাস এবং মা অজন্তা দাসের একমাত্র 'দুষ্টু' ছেলে সৌরভ। যদিও অভিনেতার এক মিষ্টি বোনও আছে। প্রায়শই অভিনেতার স্টোরিতে দেখা মেলে তাঁর।

কলকাতার জনপ্রিয় বেসরকারি বিদ্যালয় সাউথ পয়েন্টের (South Point School) প্রাক্তন ছাত্র সৌরভ। এরপর সৌরভের যাত্রা শুরু হয় থিয়েটারের মধ্যে দিয়ে। ২০১৩ সালের জুলাই মাসে জি বাংলায় রবি ওঝা প্রডাকশনের হাত ধরে 'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু সৌরভের। সে সময় তাক লাগিয়ে দিয়েছিল সৌরভের হাসি-ঠাট্টার অভিনয়। আজও সেই ধারাবাহিকের দরুন সৌরভকে বহু মানুষ 'বিরসা' বলে চেনেন।

'বয়েই গেলো' ছাড়াও 'কোজাগরী', 'রাগে অনুরাগে', 'ঠিক যেন লাভ স্টোরি', 'জরোয়ার ঝুমকো', 'পটল কুমার গানওয়ালা'তে দেখা গিয়েছে সৌরভকে। এরপর বলিউডে 'Kuchh Bheege Alfaaz' সিনেমার হাত ধরে কাজ শুরু সৌরভের। যদিও এরপর বলিউডের সঙ্গে সেভাবে সক্রিয়তা দেখা যায়নি সৌরভের। পরবর্তীতে অঞ্জন দত্ত থেকে  অরিন্দম শীল, কমলেশ্বর মুখার্জি, বিরসা দাশগুপ্ত, রাজ চক্রবর্তী সহ প্রমুখ পরিচালকের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন সৌরভ।

সৌরভের ঝুলিতে রয়েছে, 'স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড', 'হইচই অ্যাওয়ার্ড', 'ফিল্ম অ্যান্ড ফ্রেমস্ ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড'। যদি কথা হয়, বাংলা ওয়েবসিরিজ নিয়ে। তাহলে সৌরভকে বাদ দিলে তা অচল। গড়িয়াহাটের গ্যাং লর্ডস্, বউ কেন সাইকো, চরিত্রহীন, আস্তে লেডিস, ওরে মা, চরিত্রহীন ২, অপহরণ, কামিনী, মন্টু পাইলট, চরিত্রহীন ৩, ব্রেকআপ স্টোরি, রহস্য রোমাঞ্চ সিরিজ, পবিত্র পাপিস থেকে ক্যানভাস সিরিজে দেখা মিলেছে সৌরভের। তবে শুধু দক্ষ অভিনয় নয়। সৌরভের মধ্যে রয়েছে ব্যতিক্রমী চিন্তাভাবনা। ঝড় হোক বা অতিভারী বৃষ্টি, দুর্যোগ আসার আগে সর্বদাই অবলা প্রাণীদের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন সৌরভ। সঙ্গে নিজেও সামর্থ্য মতোন সাহায্য করেন।

এছাড়াও বর্তমানে শহরের বুকে ক্যাফে খুলেছেন সৌরভ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured