৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

ফিরে দেখা ২০২২ : চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন যে সমস্ত তারকারা

বলিউড থেকে টলিউড, বিয়ের সানাই বেজেছে সর্বত্র

মৌনী রায় - বঙ্গ তনয়া মৌনী রায় (Mouni Ray), শুধু বাংলার নয়, বরং সারা ভারতে জনপ্রিয়। তিনি 'নাগিন' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মূলত খ্যাতি অর্জন করেন। ২০২২ এর জানুয়ারি মাসের ২৭ তারিখ তিনি তাঁর প্রিয়তম, সুরজ নাম্বিয়ার (Suraj Nambia) সঙ্গে বিবাহের যোগসূত্র বাঁধেন। প্রথম দর্শনেই তিনি প্রেমে পড়েন সুরজের।

ফারহান আখতার - বলিউডের এক সর্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব ফারহান আখতার (Farhan Akhtar)। প্রযোজনা, পরিচালনা এবং অভিনয়, সর্ব ক্ষেত্রেই তাঁর দক্ষতার সাক্ষী হয়েছেন দর্শক। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্দেকারের (Shibani Dandekar) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বেছে নিয়েছেন তাঁর সারা জীবনের 'সেনোরিটা'কে।

ভিক্রান্ত মেসি - সাত বছরের সম্পর্ক প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে। চলতি বছর, ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন তাই শুভ কাজ সেরে নিলেন বলিউড অভিনেতা ভিক্রান্ত মেসি (Vikrant Massey)। চার হাত তাঁদের এক হল।

শ্রীতমা রায়চৌধুরী - প্রেম দিবসের দিন বিবাহ হিসেবে প্রেমকে পূর্ণতা দিয়েছেন টলিউডের এক অভিনেত্রীও। শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury) তাঁর দীর্ঘদিনের প্রেমিক দীপাঞ্জন গঙ্গোপাধ্যায়ের (Deepanjan Gangopadhyay) সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছেন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি।

আলিয়া ভাট - চলতি বছর সাত পাকে ঘুরেছেন বলিউডের 'গাঙ্গুবাই' এবং বলিউডের 'বরফি'। বেশ কিছু বছরের প্রণয়ের পর আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুরের (Ranbir Kapoor) শুভ পরিণয় সম্পন্ন হয়েছে চলতি বছর এপ্রিলে। এমনকি নভেম্বরেই তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট 'রাহা'।

অঙ্কিতা চক্রবর্তী - অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), অভিনেতা প্রান্তিক ব্যানার্জীর (Prantik Banerjee) সঙ্গে প্রেমের বন্ধনে লিপ্ত হন গত বছরে। এই বছরে দুজনে সিকিমের এক মনোরম পাহাড়ি পরিবেশে, ঘনিষ্ঠমহলকে সঙ্গে করে তাঁদের বিবাহ সম্পন্ন করেন।

আলী ফজল - দুজনে একসঙ্গে করেছিলেন 'ফুকরে' ছবিতে অভিনয়। তখন থেকেই প্রেম। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলেন বছর কয়েক আগেই। কিন্তু অতিমারী বাধ সাধে। অবশেষে গত অক্টোবরে আলী ফজল (Ali Fazal) এবং রিচা চড্ডার (Richa Chadha) শুভ পরিণয় সম্পন্ন হল।

পলক মুচ্ছল - 'আশিকি ২' ছবিতে প্রেমের রসায়নের অনুঘটক হয়েছিল মিথুন শর্মার (Mithoon Sharma) সুরে পলক মুচ্ছলের (Palak Muchhal) মিষ্টি কন্ঠ। বলা বাহুল্য, সেখানে তৈরি হয় তাঁদের মধ্যকার রসায়নও। গত নভেম্বরের তাঁরা চিরজীবনের সাথী হিসেবে একে ওপরের পানি গ্রহন করেন।

চিত্রাঙ্গদা চক্রবর্তী - অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty) তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তারপর অভিনয়। সম্প্রতি তিনি তাঁর প্রেমিক সম্বিত চ্যাটার্জীর (Sambit Chatterjee) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বাঙালিয়ানা এবং রাজকীয় আমেজের মিশেলে সম্পন্ন হল তাঁদের বিবাহ।

অনিন্দিতা রায়চৌধুরী - এই মুহূর্তে তিনি টলিউডের এক স্তম্ভ। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর (Anindita Raychaudhury) খল চরিত্রে হোক, কিংবা স্নেহশীল মায়ের ভূমিকায় অভিনয়, দর্শকদের সকল ক্ষেত্রে মন জয় করে। বছরের শুরুতেই, ২৬ জানুয়ারি অভিনেতা সুদীপ সরকারের (Sudip Sarkar) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘরোয়া ভাবেই আয়োজন করা হয়েছিল তাঁদের বিবাহ বাসর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster