১ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভাটিয়ালি গানের সুরে ধ্বনিত হল বাল্যপ্রেমের স্মৃতি, ফুটে উঠল বৃদ্ধা ইন্দুবালার মনের হাহাকার

'দেহতরী' গানে ফুটে উঠল ইন্দুবালার শৈশব স্মৃতি, আবেগে ভাসলেন নেটিজেনরা

"আমি যাকে খুঁজে মরি, সে তো আমার বালির ঘড়ি", ঠিক এইভাবেই একটি বালির কণার মত সময়ের সঙ্গে, জড়িয়ে থাকার মানুষেরাও উদ্বায়ী হয়ে যায়। পড়ে থাকে কেবল স্মৃতি। থেকে যায় মুহূর্তেরা। কালের নিয়মে শৈশবের প্রথম প্রেম বিলীন হয়ে যায়, কিন্তু তাঁকে নিয়ে এক রঙিন সংসারের প্রথম দেখা স্বপ্নগুলো যেন আজীবন স্মৃতির বোঝাকে ভারী করে তোলে। যেমন হয়েছে বৃদ্ধা ইন্দুবালার ক্ষেত্রেও। যাঁকে বর্তমানেও তাঁর অতীতের স্মৃতি আঁকড়ে ধরে। এমনই এক দৃশ্যপট অঙ্কিত হয়েছে 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhaater Hotel) সিরিজের "দেহতরী" (Dehotori) গানে।

নারী দিবসের দিন অভিনেত্রী (Tollywood Actress) শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) অভিনীত এই সিরিজ মুক্তি পেলেও, সম্পূর্ন গানটি মুক্তি পেল সম্প্রতি। যাঁরা ইতিমধ্যে সিরিজটি দেখেছেন, তাঁরা ঠিক এই গানটির অপেক্ষাতেই ছিলেন। "দেহতরী" গানটি একটি ভাটিয়ালি গানের ওপর ভিত্তি করে সিরিজের প্রয়োজনে নতুন করে নির্মাণ করা হয়েছে। মূলত নদীমাতৃক দেশে ভাটিয়ালি গানের প্রচলন ছিল। যেমন বাংলাদেশে এই গানগুলি গাঁথা হত সামাজিক বিভিন্ন যাপনকে কেন্দ্র করে। অবশ্যই দেহতত্ত্বও থাকত এই গানের অন্যতম মূল ভিত। তৎকালীন নারীদের জীবন-যন্ত্রণা, প্রেম, বিচ্ছেদকে কেন্দ্র করে গানগুলির কথা বুনতেন শিল্পীরা। আলোচ্য সিরিজে ইন্দুবালা একজন 'রিফিউজি' নারী। জীবনসংগ্রামের জন্য পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসে বেছে নিয়েছেন তাঁর রন্ধন কলাকে। অল্প বয়সে বৈধব্যকে নিত্যসঙ্গী করলেও, তাঁর স্মৃতিতে এখনও পূর্ববঙ্গের ধানক্ষেত জুড়ে খেলে বেড়ায় কিশোরী ইন্দুবালা এবং তাঁর প্রেমিক।

"দেহতরী" গানটি জুড়ে ফুটে উঠেছে ইন্দুবালার পুরাতন স্মৃতি। তাঁর জীবনের বালির ঘড়িতে আর কয়েকটি বালির কণা অবশিষ্ট রয়েছে। কিছুদিন পর তারাও নিচের প্রান্তে ভরে উঠে, ওপরের প্রান্তকে শুন্য করে তুলবে। অর্থাৎ জীবনের শেষ প্রান্তে রয়েছেন ইন্দুবালা। তবুও এখনও পূর্ব স্মৃতিতে বেঁচে থাকেন তিনি। সেই স্মৃতিকেই জীবনের সত্য ভাবেন এই বৃদ্ধা। তাঁর এই স্মৃতি রোমন্থনে সামিল হয়েছেন দর্শকও। ইন্দুবালার অতীতে মিশে গেছেন তাঁরা। তাই তো সিরিজে গানটির সামান্য স্বাদ পেলেও মন ভরেনি তাঁদের। সম্পূর্ন গানটি মুক্তি পেতেই আবেগপ্রবণ হয়ে উঠেছেন শ্রোতারা। স্বয়ং পরিচালক দেবালয় ভট্টাচার্যের (Debaloy Bhattyacharya) কথায়, চক্রপানি দেবের (Chakropani Dev) কণ্ঠে, গানটি যেন সকলের হৃদয়ে গেঁথে গেছে। কমেন্ট বক্স জুড়ে শুরু হয়েছে বাংলা গানের জয়জয়কার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured