৫ অক্টোবর, ২০২৬
বিনোদন

"৭০০ পড়ুয়ার তালিকা তৈরি, সাহায্য করুন" সোনু সুদ

ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের 'মসিহা' সোনু সুদ বাড়িয়ে দিলেন সাহায্যের হাত
sonu sood Bengali News
instagram.com/sonu_sood
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ মার্চ ২০২২
শেষ আপডেট: ৫ মার্চ ২০২২ ১২:০৫

ফের বিপদের সময় হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। ইউক্রেনে (Ukraine) আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের 'মসিহা' হয়ে উঠলেন তিনি। তাঁর সংগঠন রীতিমতো কঠিন সংগ্রাম করে ভারতীয় পড়ুয়াদের ঘরে ফিরতে সাহায্য করছে। তৈরি হয়েছে তালিকা যাঁরা সরাসরি অভিনেতা সোনু সুদের সঙ্গে যোগাযোগ করেছেন।

এদিন এক টুইট বার্তায় তিনি বলেছেন, "ভারত সরকারের বিদেশ মন্ত্রককে অসংখ্য ধন্যবাদ। এমন বিপদের সময় ভারত সরকার যেভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন সত্যিই তা প্রশংসনীয়। সেই সঙ্গে নতুন ৭০০ পড়ুয়ার তালিকা তৈরি, যাঁরা খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রিকের অভাবে ভুগছে।" এর আগেও তিনি বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে থেকেছেন। তাঁর পরিচালিত সংগঠন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেছে। এবার তিনি ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

উল্লেখ্য, দিন দুয়েক আগেই তিনি বলেছিলেন, "ইউক্রেনে আমাদের পড়ুয়াদের অত্যন্ত খারাপ অবস্থা। সম্ভবত আমার সবচেয়ে কঠিন কাজ এটি। সৌভাগ্যবশত আমরা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত ভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছি। ওদের এখন আমাদেরকে প্রয়োজন। বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে আপনাদের তাৎক্ষণিক দায়িত্বপালনের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।" আর এদিন পরপর তিনটি টুইট করেন তিনি। পাশাপাশি যে হস্টেলে পড়ুয়ারা আটকে পড়েছেন, তার পূর্ণাঙ্গ ঠিকানা-সহ তাদের পাশে থাকার কথা বলেছেন তিনি।

গত কয়েক দিনে রাশিয়া ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি অতি উদ্বেগজনক। বিভিন্ন দেশের পড়ুয়ারা আটকে পড়েছেন। ভারতের অন্তত ২০ হাজারের বেশি পড়ুয়া আটকে। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ভারত সরকার। প্রায় প্রতিদিনই ভারতের বায়ুসেনা এবং বিশেষ বিমান তাঁদের ফিরিয়ে আনছেন। আর এর মধ্যেই ভারতীয় পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন অভিনেতা সোনু সুদ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic