৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভালোবাসার মরশুমে ফিরে দেখা পুরনো প্রেমের নস্টালজিয়া, স্মৃতি রোমন্থনে 'ডাকঘর'

দামোদর-মঞ্জুরির মিষ্টি প্রেমের গল্প, চিঠি হয়ে পৌঁছবে কি মনের 'ডাকঘর'এ?
Ditipriya bf Bengali News
instagram.com/roy_ditipriya

যে কথা হৃদয়ের, সে কথা চিঠি জানে। মনের সেই জমা চিঠিগুলিই এবার মনের মানুষের ঠিকানায় পৌঁছে দিতে আসছেন হাগদা গ্রামের নতুন পোস্টমাস্টার দামোদর দাস। অন্যের মনের আদানপ্রদান নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলেও, তাঁর মনের মধ্যে জমা অলিখিত চিঠিগুলি পড়ে ফেলতে পারে মঞ্জুরি। যে চিঠি তাঁদের মধ্যে ভালোবাসার বীজ বপন করেছিল, সেই চিঠিই একসময় তাঁদের সম্পর্কের জন্য প্রতিকূল হয়ে ওঠে। ঠিক এমনই এক দৃশ্যপটকে বিষয়বস্তু করা হয়েছে হইচইয়ের (Hoichoi) নতুন সিরিজ 'ডাকঘর' (Dakghor) এ। চিঠির যুগের প্রেমকে কেন্দ্র করে, দর্শক উপভোগ করবেন পুরনো দিনের নস্টালজিয়াকে। সিরিজটির মুখ্য ভূমিকায় রয়েছেন সূহোত্র মুখার্জী (Suhotra Mukherjee) এবং দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

বলা বাহুল্য, দিতিপ্রিয়ার চরিত্রের নাম মঞ্জুরি। তাঁরই গ্রামে এসেছেন নবীন পোস্টমাস্টার দামোদর। মঞ্জুরি নামের মতই, প্রস্ফুটিত মুকুলের মত উচ্ছ্বল। কিন্তু সেও শান্ত হয়ে যেতে পারে, দামোদরের উপস্থিতিতে। এই দামোদরের স্রোত ধ্বংসাত্মক নয়, বরং এই দামোদরের স্রোত নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। ঠিক যেমন হয়েছে 'ডাকঘর' নায়ক নায়িকার ক্ষেত্রেও। কিন্তু চিঠির মারফত অন্যের জীবনের ঘটনাপ্রবাহের দিক পরিবর্তনের সঙ্গে, খোদ দামোদরের জীবনেই আসে এক পরিবর্তন। একটি চিঠিই হয়ে ওঠে তাঁর জীবনের নিয়ন্ত্রক।

ভিন্ন মানুষের মানসিক আদান প্রদান যাঁর ভিন্ন ভিন্ন নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া কাজ, সেই দামোদর কীভাবে হয়ে উঠবে মঞ্জুরীর, এবং কীভাবে তাঁর জীবনের প্রতি চিঠির নিয়ন্ত্রণকে খন্ডন করে নিজের স্রোতে এগিয়ে যেতে পারবেন, এই সকল প্রশ্নই উস্কে দিচ্ছে এই সিরিজের প্রথম ঝলক দেখার পর। আগামী ২৪ ফেব্রুয়ারি হবে এই সিরিজের প্রিমিয়ার। সূহত্র-দিতিপ্রিয়া ছাড়াও এই সিরিজে অভিনয় করতে দেখা গেছে কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick)। অভ্রজিৎ সেন (Abhrajit Sen) পরিচালিত এই সিরিজটি, এই যুগের মত যান্ত্রিক যুগে দাঁড়িয়েও, এই সিরিজের মাধ্যমে দর্শক পাবেন এক পুরনো নস্টালজিয়ার স্বাদ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster