৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

বন্ধুর জন্য খোলা টিফিন বক্স হোক, বা দাদাভাইয়ের জন্য রং জমানো, ছোট্ট অরুণার কণ্ঠে ফের মুগ্ধ দর্শক

শিশু শিল্পী অরুণা দাসের কণ্ঠে মুক্তি পেল 'হামি 2' ছবির নতুন গান 'দাদাভাই'
Haami 2 poster Bengali News
instagram.com/shibumukherjeeofficial

সাল ২০১৮। দুষ্টু ভুটু এবং মিষ্টি চিনির আদুরে বন্ধুত্ব নিয়ে বড় পর্দায় ছবি এঁকেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জি (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায় (Nandita Roy) তাঁদের ছবি 'হামি' (Haami) তে। আড়ি-ভাব-খুনসুটিতে দর্শকের মন জয় করেছিল দুই ক্ষুদে। এই ডিসেম্বরে আবার আসতে চলেছে তিন ক্ষুদের টক-ঝাল-মিষ্টি দস্যিপনা নিয়ে 'হামি 2' (Haami 2)। সম্প্রতি মুক্তি পেল এই ছবির গান, 'দাদাভাই' (Dadabhai)। ছোট্ট অরুণা দাসের (Aruna Das) কণ্ঠে, এই গান ইতিমধ্যে দর্শককে নিয়ে গেছে, ফেলে আসা শৈশবের চিলেকোঠায়।

'হামি' ছবিতেও ভুটু এবং চিনির মাঝে আসে ক্ষণিকের বিচ্ছেদ, এবং সেই বিচ্ছেদেও অরুণার কণ্ঠে 'তোর জন্য খোলা টিফিন বক্স' গানটির মাধ্যমে দর্শক এক মুহূর্তে ফিরে যান, বিটনুন, চুরমুর হোক, কিংবা রূপকথার পায়রাদের গল্প বলার সেই ছোটবেলার দিনগুলোতে। 'হামি 2' ছবিতেও অরুণা 'ম্যাজিক' সমানভাবে সক্রিয়। গানের নাম শুনেই বোঝা যাচ্ছে, এটিও এক আদুরে সম্পর্কের গান। গানটি জুড়ে রয়েছে দুই ভাইয়ের একে অপরকে ছেড়ে থাকার যন্ত্রণা, এবং তারই সঙ্গে রয়েছে একাধিক শিশু মনের রঙিন প্রতিশ্রুতি।

একজন সহোদর যেন জীবনের অন্যতম ভিত। আদর, স্নেহ, আগলে রাখার মতই যেন, ঝগড়া, মারপিট, খুনসুটিও ভাইবোনের সম্পর্কের পাথেয়। তাই একে অপরের থেকে দূরে গেলে, নেমে আসে বিষন্নতা। এবং শিশুদের জীবনে তার প্রভাব হয় আরও প্রকট। তাই তো 'দাদাভাই' ভেঁপুর থেকে দূরে গিয়ে, ছোট্ট চিনুর দিন একেবারেই বেরঙিন হয়ে উঠেছে।

গানটি লিখেছেন অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee)। গানটিকে আরও বুক চিনচিনে আমেজে ভরিয়ে তুলেছে প্রবুদ্ধ ব্যানার্জীর (Prabuddha Banerjee) ইউকুলেলের সংযোজন। বিপুল সংখ্যক মানুষের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে 'দাদাভাই'। জনৈক শ্রোতা কমেন্ট করে জানিয়েছেন, 'ছোট গানেও অনেক বড় গল্প বলা যায়। এ আপনারাই পারেন।'

আগামী ডিসেম্বরে আসছে 'হামি 2', অতিমারির কারণে বেশ পিছিয়েছে এই ছবির মুক্তির তারিখ। তিন ক্ষুদে বোমাকে নিয়ে লাল্টু-মিতালী, ওরফে শিবপ্রসাদ মুখার্জী এবং গার্গী রায় চৌধুরীর (Gargi Roychowdhury) রসায়ন দেখতে ফের অপেক্ষায় মজেছেন বাঙালি দর্শক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster