৪ অক্টোবর, ২০২৬
বিনোদন

বাংলার প্রাচীন কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' এর উৎস সন্ধানে গায়িকা পৌষালী ব্যানার্জী

'হারানো মাটির টানে'র নতুন পর্ব নিয়ে শীঘ্রই আসছেন লোকসঙ্গীত শিল্পী পৌষালী
Poushali Banerjee Bengali News
facebook.com/PousaliBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ১০:০৩

লোকসঙ্গীত শিল্পী (Folk Singer) পৌষালী ব্যানার্জী (Pousali Banerjee) শুরু করেছেন, বাংলার মানুষদের জন্য একটি নতুন অধ্যায়। বাংলার পুরনো সংস্কৃতিকে গল্প এবং গানের মাধ্যমে তুলে ধরছেন সকলের মাঝে। বেশ কিছু পুরনো সংস্কৃতির উৎস সন্ধান করার পর, এবার বাংলার প্রাচীন মহাকাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' এর উৎস সন্ধান করবেন গায়িকা। সামাজিক মাধ্যমে খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর অনুষ্ঠান, 'হারানো মাটির টানে'র (Harano Matir Taane) নতুন পর্ব।

২০১৭ সালে জি বাংলার (Zee Bangla) সঙ্গীতানুষ্ঠান সারেগামাপার (Sa Re Ga Ma Pa) প্রতিযোগী ছিলেন পৌষালী। প্রথম থেকেই লোকসঙ্গীতের প্রতি তাঁর সাবলীল উপস্থাপনায় মোহিত হতেন শ্রোতারা। সেই লোকসঙ্গীত নিয়েই এক নতুন সফর শুরু করেছেন গায়িকা। তাঁর অনুষ্ঠান 'হারানো মাটির টানে' ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে। দুটি পর্ব এখনও পর্যন্ত সম্প্রচারিত হয়েছে। প্রথম পর্বে 'মনসামঙ্গল' এবং দ্বিতীয় পর্বে ঘেটু গানের উৎস নিয়ে আলোচনা করেছিলেন তিনি।

আগামী পর্বে মধ্যযুগীয় বাংলা সাহিত্য, বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন' নিয়ে আলোচনা করবেন পৌষালী ব্যানার্জী। বলা বাহুল্য, এই কাব্য বাঙালির এক আবেগ। রাধা কৃষ্ণের অনন্ত প্রেমের এক উৎকৃষ্ট নিদর্শন হিসেবে বাংলা সাহিত্যের বুকে এই কাব্যের অবস্থান। বাংলার প্রাচীন সংস্কৃতির অন্তর্গত হলেও, অনেক মানুষই ঠিকমত পরিচিত নন বড়ু চণ্ডীদাসের এই সৃষ্টির সঙ্গে। তাই গায়িকার এই উদ্যোগে যারপরনাই উচ্ছ্বসিত হয়েছেন অনুরাগীরা। সকলেই গায়িকাকে শুভেচ্ছা প্রদানের সঙ্গে, তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic