২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

মিথিলার 'মায়া'য় মজবে এবার এপার বাংলা, রাজর্ষি দের ছবিতে দেখা যাবে সৃজিত-ঘরনীকে

ম্যাকবেথের অনুকরণে নির্মিত রাজর্ষি দের ছবি 'মায়া', মুক্তি পেল প্রথম গান

উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হিংসা কীভাবে একজন সম্রাটের জীবনের অভিশাপ হিসেবে প্রতিপন্ন হয়, তার সাহিত্যিক প্রমাণ পাওয়া যায় উইলিয়াম শেকসপিয়ার রচিত, কালজয়ী নাটক "ম্যাকবেথ"এ। মানুষের সাধারণ জীবন যাপনের মাঝে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ছয় রিপুর আগমনে যেন নেমে আসে চরম পরিণতি। এ কথা আমাদের অজানা নয়। "ম্যাকবেথ" এর বিষয়বস্তুর কথা ভেবেই পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De's) তাঁর 'মায়া' (Mayaa) ছবি নির্মাণ করেছেন। বাংলা চলচ্চিত্র জগতের উনিশ জন কলাকুশলীর উপস্থিতি লক্ষ্য করা যাবে ছবিতে। প্রসঙ্গত নামভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের দাপুটে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)।

২০২১ সালে এই ছবির প্রস্তুতি পর্ব শুরু হলেও, অতিমারির কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে খুব শীঘ্রই এই ছবি মুক্তি পেতে চলেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'মায়া' ছবির গান "জোনাকি জ্বলে উঠুক" (Jonaki Jwole Uthuk)। 'মায়া' চরিত্রে অভিনয় করেছেন সৃজিত মুখার্জীর (Srijit Mukherji) স্ত্রী মিথিলা। এই প্রথম ভারতীয় চলচিত্রে তাঁকে দেখা যেতে চলেছে। ছবিটির বিষয়বস্তু ষড়রিপুর কু-প্রভাবের ওপর কেন্দ্র করে গড়ে উঠলেও, নারী ক্ষমতায়নের একটি বিশেষ মূল্যায়নও করা হয়েছে।

রনজয় ভট্টাচার্যের (Ranajoy Bhattacharjee) সুরে, এই ছবিতে সদ্য মুক্তিপ্রাপ্ত গানটি গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী (Somlata Acharya Chowdhury)। মানুষের সম্পর্কের বিভিন্ন দিক প্রতিষ্ঠিত হবে ছবির পরতে পরতে। অভিনেতা কমলেশ্বর মুখার্জীকে (Kamaleswar Mukherjee) দেখা যাবে নেতিবাচক চরিত্রে। গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) এবং তনুশ্রী চক্রবর্তীর (Tonushree Chakraborty) চরিত্র মনে করিয়ে দেবে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথকে। যেখানে ম্যাকবেথের প্রসঙ্গ আসছে, সেখানে ম্যাকবেথের অদৃষ্ট নিয়ন্ত্রক তিন মায়াবিনী নারীর কথা আসবে না, তা হয় না। এই চরিত্রগুলিতে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), কনীনিকা ব্যানার্জী (Koneenica Bannerjee) এবং রণিতা দাসকে (Ranieeta Dash)। দেবলীনা কুমার (Deblina Kumar) অভিনয় করবেন সমকামী চরিত্রে। এছাড়াও বিশেষ ভূমিকায় দেখা যাবে গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) এবং অনিন্দ্য চ্যাটার্জীকে (Anindya Chatterjee)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster