২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

করোনার কোপ টলিপাড়ায়, কাল থেকে বন্ধ সমস্ত শ্যুটিং! ব্যর্থ হল র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট

কয়েকদিন আগেই ফেডারেশনের তরফে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছিল
Technicians' Studio Bengali News
টেকশিয়ান স্টুডিও instagram.com/chowdhury_saheb_official

করোনার জেরে ব্যহত জনজীবন। নির্বাচন শেষ হতেই আংশিক লকডাউনের পথেই হেঁটে ছিল রাজ্য। তবে অবশেষে আগামিকাল থেকে কার্যত লকডাউন পশ্চিমবঙ্গে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে জনজীবন। আগামী ৩০ মে সন্ধ্যা ছ'টা পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন জারি করা হল। সরকারের তরফে জারি নির্দেশিকায় শ্যুটিং নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি তবে বন্ধ থাকবে সব যান চলাচল। একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি চলবে, জানিয়ে দিয়েছে নবান্ন।

ট্রেন, বাস, মেট্রো, ট্যাক্সি সমস্ত কিছুই বন্ধ থাকলে স্বভাবতই প্রশ্ন হল, এই পরিস্থিতিতে কি শ্যুটিং সম্ভব? তাই আগামিকাল থেকেই বন্ধ হচ্ছে টলিপাড়া। এই প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের অন্যতম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় কল-ইন মাধ্যমে সংবাদমাধ্যমকে জানান, আপৎকালীন ও জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। প্রাইভেট গাড়ির যাতায়াতও বন্ধ থাকছে, তখন শুটিং বন্ধ হওয়াটাই স্বাভাবিক। যদিও এখনও কোনও অফিশিয়াল নির্দেশ এসে পৌঁছায়নি।

এই প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, "কিছুক্ষণ আগেই আমাদের চিফ সেক্রেটারি নবান্ন থেকে যে নির্দেশিকা জারি করেছেন যে শুধু জরুরি পরিষেবা খোলা থাকবে। সেই প্রেক্ষিতেই আমরা অনুধাবন করলাম কোভিড পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে, সেটার কথা মাথায় রেখে আমরা শ্যুটিং বন্ধ করবার সিদ্ধান্ত নিলাম। আমরা সবসময়ই সরকারের পাশে ছিলাম, গোটা দেশের করোনা পরিস্থিতির যা অবস্থা, সেখানে সরকারের হাতে আর কোনও রাস্তা খোলা নেই। সরকারের পরবর্তী নির্দেশিকা মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

উল্লেখ্য, কয়েকদিন আগেই ফেডারেশনের তরফে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। বিনামূল্যে টিকাকরণের কথাও জানিয়েছিলেন স্বরূপ বিশ্বাস।  বলেছিলেন, অভিনেতা-অভিনেত্রীরা চাইলে এই পরিষেবার জন্য আবেদন জানাতে পারেন। কিন্তু লকডাউন হওয়ায়, এখন তা কার্যত ব্যর্থ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster