৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

Navaratri 2023; বলিউডের এই গানগুলির ছন্দে, মেতে উঠুন নবরাত্রির কদিন

নয়দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের আরাধনায় মেতে ওঠেন হিন্দুরা
Alia ranveer kudmayi Bengali News
instagram.com/manishmalhotra05

শুধু পশ্চিমবঙ্গবাসী নন, সমগ্র হিন্দু জাতি শরতকালে মেতে ওঠেন দেবী দুর্গার আরাধনায়। নয়দিন ধরে বিভিন্ন রূপে পূজিত হন গিরি-সুতা দুর্গা। এই নয়দিন ধরে দেবী দুর্গাকে আরাধনার যে রীতি, তার নাম নবরাত্রি। এই সময় নানা স্থানের হিন্দুরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। মেতে ওঠেন নানা রকম স্থানীয় ভাষার গানে। এমন কিছু বলিউডের গান রইল, যা নবরাত্রির আনন্দকে, আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে।

নাগারা নাগারা - ২০০৭ সালে মুক্তি পেয়েছিল 'জব উই মেট' (Jab We Met) ছবিটি। সেই ছবির গান 'নাগারা নাগারা'তে (Nagada Nagada) অভিনেতা শহিদ কাপুরের (Shahid Kapoor) সঙ্গে মেতে উঠেছিলেন সকল দর্শক। নবরাত্রির মত আনন্দমুখর উৎসবে এই গান সঙ্গে থাকলে, দিনটি জমে উঠতে বাধ্য।

নাগারা সঙ্গ ঢোল - 'গোলিও কি রাসলীলা: রামলীলা' (Goliyon Ki Raasleela Ram-Leela) ছবিতে দীপিকা পাডুকোনের (Deepika Padukone) সঙ্গে 'নাগারা সঙ্গ ঢোল' (Nagada Sang Dhol) গানটিতে কোমর দুলে ওঠেননি এমন মানুষ কম। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই জমজমাটি গানটি, উৎসবের দিনগুলোতে যেন আপনাকে, আরও মাতিয়ে তুলবে।

চোগারা - আয়ুশ শর্মা (Aayush Sharma) অভিনীত 'লাভযাত্রী' (Loveyatri) ছবিটি মনে আছে? নিশ্চয়ই থাকবে। থাকতে বাধ্য! কারণ এই ছবির গান 'চোগারা' (Chogada) সাউন্ড বক্সে বাজলেই নেচে ওঠেন আট থেকে আশি। সেই গান নবরাত্রির মত উৎসবে না থাকলে হয়? বলা বাহুল্য, নবরাত্রির অন্যতম অঙ্গ 'ডান্ডিয়া' নাচের সঙ্গে, এই গানটি একেবারে খাপে খাপ খাওয়ার মতই উপযুক্ত।

ঢোলিরা - 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র (Gangubai Kathiawadi) গান 'ঢোলিরা' (Dholida) গানটিও নবরাত্রিতে মেতে ওঠার মত এক বিশেষ উপস্থাপনা। আলিয়া ভাটের (Alia Bhatt) নৃত্য পরিবেশনা মন ছুঁয়ে গেছিল সকলের। সেই তালে তাল মেলাতে পারেন আপনারাও।

হোয়াট ঝুমকা - হালের জনপ্রিয় মঞ্চ মাতিয়ে রাখার মত গান 'হোয়াট ঝুমকা' (What Jhumka)। 'রকি ঔর রানী কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির এই গানটি বেশ পছন্দ করেছিলেন শ্রোতা মহল। এই ছবিতে আলিয়া ভাটের 'লুক'ও বেশ মনে স্থান করে নিয়েছে ভারতীয় তনয়াদের। আনন্দ উৎসবে আলিয়া ভাটের মতই সেজে উঠতে আগ্রহ দেখা যাচ্ছে তাঁদের মধ্যে। সুতরাং আলিয়া ভাটের মত সেজে যদি 'হোয়াট ঝুমকা'তেই না নাচা হয় বিশেষ উৎসবে, তাহলে যে অসম্পূর্ণ থেকে যাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster