২ নভেম্বর, ২০২৬
বিনোদন

ফের 'চমক' উইন্ডোজ প্রোডাকশনে! 'ফাটাফাটি' এক গানে বাস্তব তুলে ধরলেন অরিত্র মুখার্জী

মোটামুটি নয়, বরং 'ফাটাফাটি' জীবনের গল্প শোনাবেন ঋতাভরী চক্রবর্তী
Fatafati Bengali News
instagram.com/ritabhari_chakraborty

ফুল্লোরা ভাদুড়ী, পেশায় ফ্যাশন ডিজাইনার। তবে গতানুগতিক 'ফ্যাশনিস্তা'দের মত একেবারেই ছিপছিপে, সুঠাম স্বাস্থ্যের অধিকারিণী তিনি নন। বরং বেশ স্বাস্থ্যবতী। তিনি স্বাস্থ্যবতী হলেও, তাঁকে ঘিরে সমাজের মানসিক অপুষ্টিই দৃষ্ট হয়। কিন্তু ফুল্লোরা হার মানেন না। তিনি মনে করেন, মোটা হলেও তাঁর জীবন একেবারেই মোটামুটি নয়। বরং 'ফাটাফাটি'। আর তাই ফুল্লোরা লাল নীল সুতোয় বোনা স্বপ্ন দেখেন, এবং সমাজের বাকি ফুল্লোরাদের স্বপ্ন দেখান। এই ফুল্লোরা হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakroborty)। অরিত্র মুখার্জীর (Aritra Mukherjee) আসন্ন ছবি 'ফাটাফাটি'তে (Fatafati) তিনি এই চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ছবির গান "স্বপ্ন বোনার সময় এখন" মুক্তি পেয়েছে। বাংলাদেশী গায়ক চমক হাসান (Chamok Hasan), তাঁর স্বভাবসিদ্ধ গায়কীতে যথারীতি গানটির মধ্যে জাদু সৃষ্টি করেছেন।

বরাবরই অরিত্র মুখার্জী রুপোলি ক্যানভাসে, সামাজিক দৈনতার বিরুদ্ধে বাস্তবকে ফুটিয়ে তোলেন। নারীদের পৌরহিত্য না করার মত গোঁড়ামিকে ধুলিস্যাৎ করা থেকে, 'সিঙ্গল ফাদার' হতে চাওয়ার আকাঙ্খার মত বিভিন্ন বাস্তব উপলব্ধির আঁকিবুকি কাটেন তিনি। বলা বাহুল্য, যেগুলি সমাজের চোখে রীতিমত 'অপরাধ'। ঠিক একই ভাবে তিনি তাঁর আগাম ছবি 'ফাটাফাটি' র বিষয়বস্তুও নির্বাচন করেছেন। মানুষের ব্যক্তিগত যাপন যেন সমাজ নিজেই নিজের মত নির্ধারণ করে দেয়। ফলে ধরাবাঁধা হিসেবের বাইরে কিছু ঘটে গেলেই ছুটে আসে কটাক্ষের তীর। যেমন এই ছবিতে ফুল্লোরার জীবনেও এসেছে। কিন্তু সমাজের সেই মানসিক সংকোচনকে নিজের জীবনে স্থান দেননি তিনি। বরং নিজের প্রিয় সঙ্গীকে পাশে পেয়ে এগিয়ে গেছেন তাঁর স্বপ্নের পথে।

'ফাটাফাটি' ছবির আগে অরিত্র মুখার্জীর 'বাবা বেবি ও' (Baba Baby O) ছবিতেও চমক শ্রোতাদের চমকিত করেছিলেন তাঁর 'মায়াবী চাঁদের' জোৎস্নার আলোতে। স্বাভাবিকভাবেই তাই এইবারও তাঁকে ঘিরে অনুগামীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। যথারীতি এই গানেও তাঁরা যারপরনাই মুগ্ধ হয়েছেন। 'ফাটাফাটি' ছবিতে ঋতাভরী চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জী (Abir Chatterjee)। আগামী ১২ মে শুভ-মুক্তি উইন্ডোজ প্রোডাকশন (Windows Production) প্রযোজিত এই ছবির।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured