৪ অক্টোবর, ২০২৬
বিনোদন

National Film Award 2023: ওয়াহিদা রেহমান থেকে আলিয়া-কৃতি, বিজয়ীর সম্মানে ভূষিত বলিউড শিল্পীরা

কারা হলেন ৬৯ তম 'National Film Award 2023' এর বিজয়ী?
Alia Bhatt white saree Bengali News
instagram.com/aliaabhatt

সম্প্রতি রাজধানী দিল্লিতে মহাসমারোহে আয়োজিত হল 'National Film Award 2023'। গত সেপ্টেম্বরে নাম প্রকাশ করা হয়েছিল বিজয়ীদের। তাঁদের হাতেই শ্রেষ্ঠত্বের সম্মান তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রেহমান (Waheeda Rehman) থেকে আলিয়া ভাট (Alia Bhatt), কৃতি শ্যানন (Kriti Sanon) রয়েছেন বিজয়ীর তালিকায়।

৬৯ তম 'National Film Award 2023' এ 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়াহিদা রেহমান। রুপোলি জগতে তাঁর অবদান অতুলনীয়। পুরস্কৃত হয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। এছাড়াও 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন আলিয়া। প্রসঙ্গত বিয়ের শাড়িতেই গ্রহন করলেন জীবনের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার। যদিও আলিয়া একাই নন, সেরা অভিনেত্রীর তালিকায় রয়েছেন কৃতি শ্যাননও। 'মিমি' (Mimi) ছবিতে তাঁর সেরা অভিনয় এনে দিয়েছে তাঁকে জাতীয় পুরস্কার।

'পুষ্পা' (Pushpa) ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। 'মিমি' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের দরুন পুরস্কৃত হলেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। বহুল চর্চিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) এর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার পান পল্লবী যোশী (Pallavi Joshi)। সঙ্গীত জগত থেকে জাতীয় পুরস্কারের সম্মান এই নিয়ে পঞ্চমবার অর্জন করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

সেরা পরিচালকের আসনে বসলেন এসএস রাজামৌলি (SS Rajamouli)। তাঁর পরিচালিত ছবিটি হল 'RRR'। একাধিক বিভাগে সেরার শিরোপা অর্জন করেছে সুজিত সরকার (Shoojit Sircar) পরিচালিত, ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'সর্দার উধম' (Sardar Udham)। শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেছে সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth-Kiara)অভিনীত 'শেরশাহ্' (Shershaah) ছবিটি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic