১ নভেম্বর, ২০২৬
বিনোদন

Taapsee Pannu : টক-ঝাল-মিষ্টি স্মৃতি রোমন্থনে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু

চরিত্রের কারণে তাঁকে শিখতে হয়েছে পাঞ্জাবি, তেলেগু ভাষা
Tapsee 2 Bengali News
instagram.com/taapsee
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৮:৫৬

এনডি টিভির একটি অনুষ্ঠান, 'জয় জওয়ান' (Jai Jawan)। যেখানে ভারতীয় সৈনিকদের বিভিন্ন রোমাঞ্চকর কর্মসূচির সাক্ষী হয়ে থাকেন দর্শক। কখনও তাঁদের সঙ্গ দিতে সামিল হন ভারতীয় অভিনেতা অভিনেত্রীরাও। তামিল অভিনেতা বিজয় দেবেরকণ্ডা (Vijay Deverakonda) হোক কিংবা রণবীর সিং (Ranveer Singh), আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) মত ব্যাক্তিত্ব, সকলেই অংশ নিয়েছেন এই অনুষ্ঠানের। সম্প্রতি এই অনুষ্ঠানের অংশ হতে দেখা যাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu)। জীবনের নানারকম মজাদার স্মৃতির পাতা খুলে বসবেন বড় পর্দার 'রেশমি রকেট'।

সঞ্চালক তাপসীকে প্রশ্ন করেন, তাঁর শৈশবের সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি সম্পর্কে। তাপসী জানান, শৈশবে নয়, বরং অভিনেত্রী হওয়ার পরই তাঁকে এমন এক মুহূর্তের শিকার হতে হয়েছে। সকলের সামনে পা পিছলে পড়ে গিয়ে, সেই মহা অস্বস্তিকর কীর্তি ঘটিয়েছিলেন বড় পর্দার 'মিঠু'।

মজাদার এই 'র‍্যাপিড ফায়ার' থেকে জানা গেছে, ছোটবেলায় অভিনেত্রীর ভবিষ্যত পরিকল্পনা বছর বছর পরিবর্তিত হতে থাকত। কোনও স্থির লক্ষ্য ছিল না। কখনও তিনি চাইতেন বিজ্ঞানী হবেন, আবার কখনও চাইতেন ডাক্তার। শেষমেষ অভিনেত্রী হতে পেরে তাই তিনি বেজায় খুশি। দীপিকা পাডুকোন (Deepika Padukone), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), অনুষ্কা শর্মা (Anuska Sharma), আলিয়া ভাট (Alia Bhatt), প্রত্যেক প্রথম সারির নায়িকার কেরিয়ার গ্রাফই তাঁকে প্রভাবিত করে। অপরদিকে তাঁর স্বপ্নের পুরুষ, 'আয়রন ম্যান'! কাল্পনিক এই চরিত্র হোক, কিংবা এই চরিত্রের অভিনেতা, তাঁর সঙ্গে জীবনে একটিবার হলেও তিনি দেখা করতে চান। অভিনেত্রী হওয়ার সুবাদে, বিভিন্ন ভাষার সঙ্গেও তাঁর পরিচয় ঘটেছে। চরিত্রের কারণে তাঁকে শিখতে হয়েছে পাঞ্জাবি, তেলেগু ভাষা।

এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেও নিজেকে বিশেষ ভাগ্যবতী মনে করেন 'হাসিন দিলরুবা'। সৈনিকদের মতই তাঁদের কঠোর জীবনের অধ্যাবসায়ের সকল মুহুর্ত তিনি উপভোগ করেছেন। এই রোমাঞ্চকর সফর তাঁকে জীবনের প্রতিকূলতার সঙ্গে, প্রত্যেক মুহূর্তে আনন্দ করতে শেখারও পাঠ দিয়েছে। তাঁর সঙ্গে এও জানিয়েছেন, তিনি খুব অল্পেই উগ্র হয়ে ওঠেন, অর্থাৎ মেজাজ হারিয়ে ফেলেন। সে স্বভাবও তাঁকে পরিবর্তন করতে হবে। সবশেষে প্রশ্নকর্তা অভিনেত্রীকে করে বসেন খুব চলতি, অথচ তাপসীর জন্য বেশ মজাদার একটি প্রশ্ন। চা নাকি কফি, তিনি কোনটির প্রেয়সী? তাপসী উত্তর দেন, কফি! উত্তরটি শুনে প্রশ্নকর্তার চোখে মুখে এই প্রশ্নটি করার হেতু সেখানেই ধরা পড়ে। জনপ্রিয় অনুষ্ঠান 'কফি উইথ করণ' (Koffee With Karan) এ তাপসীকে না ডাকার কারণে তিনি একবার তাঁর ক্ষোভ প্রকাশ করেন জনসম্মুখে, সঙ্গে তিনি জানান কফি তাঁর পছন্দ নয় বলে, তিনি সেই অনুষ্ঠানে ডাক পাননি। 'জয় জওয়ান' এর সেটে তাপসী নিজের কথার জালেই নিজে জড়িয়ে গেলেন। যদিও এই পরিস্থিতিকে তিনি বেশ হাসির সঙ্গে উপভোগ করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured