১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

কনসার্টে বিপত্তি! ড্রোনের আঘাতে গুরুতর জখম হলেন গায়ক বেনি দয়াল

শিল্পীদের উদ্যেশ্যে সচেতন থাকার পরামর্শ দিলেন আক্রান্ত গায়ক
Benny dayal 1 Bengali News
instagram.com/bennydayalofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩
শেষ আপডেট: ৫ মার্চ ২০২৩ ১৯:৫২

চেন্নাইয়ের কনসার্টে গান ধরেছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক, বেনি দয়াল (Benny Dayal)। 'টেক ইট ইজ উর্বশী' গানে তাঁর সঙ্গে গলা মেলাচ্ছিলেন উপস্থিত শ্রোতা। আচমকা ঘটল বিপত্তি। একটি উড়ন্ত ড্রোন এসে আঘাত করল গায়ককে। মুহূর্তে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লেন 'বদতামিজ দিল' (Badtameez Dil) খ্যাত বেনি দয়াল।

চিকিৎসাধীন গায়ক তাঁর সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন ড্রোন দ্বারা তাঁর আক্রান্ত হওয়ার ঘটনা। এমনকী বিপদ ঘটার মুহুর্তটিও ভাগ করে নিয়েছেন অনুগামীদের সঙ্গে। দেখা যাচ্ছে, চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে গান ধরেছিলেন তিনি। হঠাৎ একটি ড্রোনের সঙ্গে সংঘর্ষ হয় গায়কের। যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে বসে পড়েন গায়ক। অনুষ্ঠানের আয়োজকরা তড়িঘড়ি তাঁর চিকিৎসার বন্দবস্ত করতে শুরু করেন।

সামাজিক মাধ্যমে (Social Media) প্রকাশ করা ভিডিওতে, চেন্নাইয়ের মানুষদের থেকে পাওয়া ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর সঙ্গে, বেনি দয়াল তাঁর দ্রুত সুস্থ হওয়ার কথাও জানিয়েছেন। ড্রোনের সঙ্গে সংঘর্ষের ফলে তাঁর মাথায় আঘাত লাগে, এবং গুরুতর জখম হয় তাঁর হাতের দুটি আঙ্গুল। নিজের বিপদের ঘটনা ভাগ করে নেওয়ার সঙ্গে, শিল্পীদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন গায়ক। তিনি শিল্পীদের উদ্যেশ্যে বলেছেন, তাঁরা যেন অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে চুক্তি করে নেন ড্রোনের বিষয়ে। কোনও অভিজ্ঞ ব্যাক্তির দায়িত্বেই যেন থাকে ড্রোন নিয়ন্ত্রণের ভার। তার চেয়েও বড় কথা, গায়করা নায়কদের মত 'অ্যাকশন' দৃশ্যের শুটিং করছেন না। তাঁরা গান গেয়েই মানুষের মন জয় করতে চান। তাই তাঁরা বাহ্যিক সৌন্দর্যকে বিশেষ গুরুত্বও দেন না। সেক্ষেত্রে তাঁদের কাজ চালানোর মত মোটামুটি ভালো দেখতে লাগলেই হবে। ড্রোন দ্বারা ভালো ছবি ওঠার জন্য তাঁদের যদি আহত হতে হয়, তা মোটেই আয়োজকদের জন্য সম্মানজনক নয়।

গায়কের সঙ্গে সহমত পোষন করেছেন একাধিক তারকা। গায়িকা আকৃতি কক্কর (Akriti Kakar) গায়ককে ধন্যবাদ জানিয়েছেন, আয়োজকদের বেপরোয়া ভাবের বিরুদ্ধে সরব হওয়ার জন্য। এই সময়ের সকলের প্রিয় তারকা, আরমান মালিক (Armaan Malik) থেকে জনপ্রিয় ইউটিউবার শার্লি শেটিয়া (Sharley Setiya) বেনি দয়ালের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster