২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভালোবাসার এক আবেগী গল্প শোনাবেন কার্তিক-কিয়ারা, মুক্তি পেল আসন্ন ছবির টিজার

জুন মাসে মুক্তি পাবে 'সত্যপ্রেম কী কথা' ছবিটি
Kartik Aaryan Bengali News
কার্তিক আরিয়ান facebook.com/KartikAaryanOfficial

"আঁসু উসকে হো, ঔর আঁখে মেরি হো.." কার্তিক কিয়ারার অন-স্ক্রিন এই রসায়নে ইতিমধ্যে মজে উঠেছেন নেটিজেনরা। সম্প্রতি মুক্তি পেয়েছে 'সত্যপ্রেম কী কথা' (SatyaPrem Ki Katha) ছবির টিজার (Teaser)। এক পাহাড়ি পারিপার্শ্বিকতায় ভালোবাসার গল্প বুনবেন সত্যপ্রেম এবং কথা নামের দুই যুবক যুবতী। কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত এই ছবি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মনে উন্মাদনা দেখা দিয়েছে।

গত বছর কার্তিক এবং কিয়ারা জুটি বেঁধেছিলেন 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2) ছবিতে। আদ্য প্রান্ত ভুত-কেন্দ্রিক কমেডি ছবি হলেও, রোম্যান্সের পরিমাণ ছিল খুবই কম। বলা বাহুল্য, কার্তিক এবং কিয়ারার যুগলবন্দী দর্শকদের মনে ধরে। তাই আসন্ন ছবিতে তাঁদের পুনরায় জুটি বাঁধতে দেখে, এবং সম্পর্কের একটি গাঢ় রসায়নে দুজনকে আবদ্ধ হতে দেখে আনন্দের জোয়ার দর্শক মহলে।

ছবিটির টিজারে, কার্তিক আরিয়ানের কণ্ঠে মূলত এক ভারাক্রান্ত প্রেমিক হৃদয়ের স্বগতোক্তি শোনা গেছে। যেমন একজন প্রেমিক হিসেবে তিনিও চান, সম্পর্কে যেন কথা কোনওদিন না ফুরিয়ে যায়। আবার প্রতিশ্রুতিও যেন অসম্পূর্ণ না থাকে কখনও। শেষে তাঁকে বলতে শোনা যায়, কখনও প্রেমে যেন চোখ না ভেজে, যদি ভেজে তাহলে সেই চোখের জল যেন তাঁর প্রিয়তমার হয় এবং চোখ যেন হয় তাঁর। এমন আবেগী কথন মন ছুঁয়েছে দর্শকদের। সমীর বিদওয়ানস (Sameer Vidwans) পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে, আগামী ২৯ জুন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster