৬ নভেম্বর, ২০২৬
বিনোদন

মেয়েকে নিয়ে গর্ব-বোধ করেন কাজল, সন্তানের স্বাধীনতায় হস্তক্ষেপ একেবারেই অপছন্দ তাঁর

ব্যাক্তিগত ইনস্টাগ্রাম একাউন্ট না থাকলেও, কাজল-তনয়ার অনুগামী সংখ্যা আকাশ ছোঁয়া
Kajol Bengali News
instagram.com/kajol

রুপোলি পর্দার 'স্টারকিড'দের নিয়ে বরাবরই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে। অজয় দেবগণ (Ajay Devgan) এবং কাজল (Kajol) দুজনেই বলিউডের বিশ্বাসযোগ্য ভিত। খুব স্বাভাবিকভাবে তাই তাঁদের সন্তানদের নিয়েও রয়েছে জনতার মনে কৌতুহল। তাঁদের উনিশ বছরের কন্যা, নাইসা দেবগণ (Nysa Devgan) যদিও সামাজিক মাধ্যমে একবারেই সক্রিয় নন। তবুও তাঁর অনুগামীর সংখ্যা আকাশ ছোঁয়া। এই 'স্টারকিড' এর যেকোনও গতিবিধিই প্রকাশ পেয়ে যায় সামাজিক মাধ্যমে (Social Media)। ইতিমধ্যেই একাধিক বিতর্কেও জড়িয়েছেন নাইসা। কিন্তু তবুও তাঁর মা, স্বয়ং কাজল সে নিয়ে চিন্তিত নন। বরং একজন প্রাপ্তবয়স্ক হিসেবে যে তাঁর কন্যার নিজের মত জীবন উপভোগ করার অধিকার আছে, এমনটাই বিশ্বাস করেন অভিনেত্রী। তাই কন্যাকে নিয়ে গর্ববোধ করতেও দেখা যায় তাঁকে।

নাইসা দেবগণের জনপ্রিয়তা নিয়ে এক জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রশ্ন করে কাজলকে। কাজল জানান, তিনি তাঁর কন্যাকে নিয়ে গর্ববোধ করেন। কারণ তাঁর কন্যার মার্জিত এবং পরিমিত বোধ নিয়ে যথাযথ জ্ঞান আছে। যেকোনও পরিস্থিতিতে নাইসা নিজেকে সংযত রাখতে সক্ষম। তিনি প্রাপ্তবয়স্ক, আর পাঁচজন এই বয়সের যুবক যুবতী যে ভাবে জীবন উপভোগ করেন, নাইসাও সেভাবেই করেন। তাই এর মধ্যে মা হয়ে কাজল কোনও ভুল দেখেন না। কিন্তু দোষ করলে অবশ্যই তিনি অন্য অভিভাবকের মত তাঁর সন্তানকে উচিত অনুচিতের সঠিক পাঠ দেবেন।

বেশ কিছুদিন আগে নাইসার কিছু ছবি জনসংযোগ মাধ্যমে আলোড়ন ফেলেছিল। ফ্যাশন ডিজাইনার অনিতা ডংরের (Anita Dongre) লাল অর্গাঞ্জা শাড়িতে লাবন্যময়ী হয়ে উঠেছিলেন কাজল-তনয়া নাইসা। ছবিগুলিকে কেন্দ্র করে অনুগামীদের উচ্ছ্বাস প্রকাশ পায়। অনেকেই বিস্মিত হয়ে বলেছিলেন ঠিক যেন অষ্টাদশীর কাজল! মায়ের মত অভিনয়ের দিক দিয়েও যে নাইসা সফলতা পাবেন, এমন বিশ্বাসও দেখা গেছে তাঁর ভক্তকুলের মধ্যে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster