৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

দূরত্ব নয়, বরং 'টোকা দিলে'ই ভাঙ্গে নিরবতা! মুক্তি পেল 'মানবজমিন' ছবির নতুন গান

মান অভিমানের দ্বন্দ্ব কিভাবে ঘুচবে, উত্তর খুঁজবেন পরমব্রত-প্রিয়াঙ্কা

'মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলত সোনা', আপাত অর্থে কবি রামপ্রসাদ সেন রচিত এই গান, ঈশ্বর আরাধনার ক্ষেত্রে প্রয়োগ হলেও, তার মধ্যে রয়েছে জীবনের গুঢ় অর্থ। জীবনের জন্য প্রযোজ্য, গানের সেই সাংকেতিক রূপ নিয়েই এবার রুপোলি পর্দায় ছড়ি ঘুরিয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)। তাঁর পরিচালিত প্রথম ছবি, 'মানবজমিন' (Manobjomin) এর গল্পে রয়েছে রামপ্রসাদী মনস্তত্ত্বের ছোঁয়া। সম্প্রতি শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কণ্ঠে মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান 'টোকা দিলে' (Toka Dile)।

'মানবজমিন', অর্থাৎ মানুষের অধিকৃত জমি। খুব সহজ ভাবে বললে, মানুষের জীবন হল এই 'মানবজমিন'। আমরা চিরকাল পরকালের চিন্তা করে আমাদের ইহকালের কর্ম করি! কিন্তু সেই অর্থে, ইহকাল ভোগের জন্য, ইহকালের চিন্তা করি না। এমন বিষয়বস্তু নিয়েই গড়ে উঠেছে ছবির প্রেক্ষাপট। শ্রীজাত রচিত 'টোকা দিলে' গানটিতে আছে সম্পর্ক, তথা জীবনের দ্বন্দ্বের প্রতিচ্ছবি। আমরা তাৎক্ষণিক মুহূর্তের কথা না ভেবে, এক মেকি 'অভিমান' নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাই! বাদ রাখি না নিজের আপনজনদেরও। তাঁদের সঙ্গেও মনোমালিন্য করে সম্পর্কের আয়ুকে কমিয়ে ফেলি অজান্তে। এমনই এক আবহকে কেন্দ্র করে সুর বেঁধেছেন জয় সরকার (Joy Sarkar)। শ্রেয়া ঘোষালের কণ্ঠে যেন প্রত্যেক অনুভূতি পরতে পরতে জীবন্ত হয়ে উঠেছে।

গানটি ইতিমধ্যেই প্রায় হাজার হাজার মানুষকে ছুঁয়েছে। শ্রেয়া ঘোষালের কণ্ঠ, যেন 'সোনার কাঠি'র ছোঁয়া! তাঁর সুরের জাদু মন ভরিয়েছে সঙ্গীত-প্রেমীদের। আগামী বছর মুক্তি পাবে 'মানবজমিন'। পরমব্রত চ্যাটার্জী (Parambrata Chatterjee), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) অন্যান্য তাবড় তাবড় শিল্পীদের উপস্থিতি লক্ষিত হবে 'মানবজমিন' জুড়ে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster