১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

জীবনের হারিয়ে যাওয়া মুহূর্তকে ফিরে আসার জন্য কাতর আর্তি, মুক্তি পেল 'শুভ বিজয়া'র নতুন গান

এক যৌথ পরিবারের স্বপ্নভঙ্গ এবং স্বপ্ন গড়ার গল্প বলবে 'শুভ বিজয়া' ছবিটি
Koushani Bonny breakup relationship pujo Bengali News
instagram.com/myself_koushani

'স্মৃতি তো বেদনার, আবার সতত সুখের', তবুও বেদনার চেয়ে সুখের স্মৃতি রোমন্থনই আমাদের কাছে বেশি আপন। একাকী সময়, সেই সুখের স্মৃতিই ঘুরে ফিরে এসে মনকে অস্থির করে তোলে। কোনও মুহূর্তের স্থায়ীত্ব পেরিয়ে গেলেই তা স্মৃতি হয়ে থেকে যায়। সে যতই সুখের হোক, তাকে ফিরে পাওয়া অসাধ্য! এমনই এক আবেগী ছবি ভেসে উঠেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'শুভ বিজয়া'র (Subho Bijoya), 'যা হারিয়ে যায়' (Ja Hariye Jae) গানটিতে।

অমর্ত্য এবং বিজয়া, এক বনেদি পরিবারের নিঃসঙ্গ দম্পতি। প্রাসাদসম বাড়ির মত, তাঁদের সন্তানদের উচ্চাকাঙ্ক্ষাও পাহাড়প্রমাণ। আর এই সবকিছুর জন্য তাঁদের সঙ্গে পাল্লা দিয়েছে জীবনে ব্যস্ততা। ফলে মা বাবার সঙ্গে সময় কাটানো, তাঁদের হয়ে ওঠে না। একাকী দম্পতি তাই বড় অসহায়। যে দুর্গা পুজোকে ঘিরে বছরে চারদিন অন্তত সকলে একত্র হয়ে মেতে ওঠেন, সে পুজোও এবার স্থগিত হতে চলেছে, বিজয়া দেবীর শারীরিক অবস্থায় অবনতির জন্য। কিন্তু তাঁর পুত্রবধূ, উমা চান, যেন তেন প্রকারেন দুর্গা পুজো আয়োজিত করতেই হবে। এমনই এক দৃশ্যপট ফুটে উঠেছে রোহণ সেন (Rohan Sen) পরিচালিত 'শুভ বিজয়া' ছবিতে। 'যা হারিয়ে যায়' গানটি স্মৃতি রোমন্থনের। ছবির দৃশ্যে ফুটে উঠেছে কিভাবে একসঙ্গে হেসে খেলে থাকা একটি পরিবার, সময়ের স্রোতে সঙ্গীহীন হয়ে পড়েছে। কিন্তু সবাই যখন আবার একত্রিত হয়ে ওঠেন, তখন তাঁদের উপস্থিতিতেই সেই বাড়ি যেন ঝলমলে হয়ে ওঠে। মানুষ থাকে না! কিন্তু স্মৃতি, আজীবন থেকে যায় মনের মণিকোঠায়।

সুরজিৎ চ্যাটার্জীর (Surojit Chatterjee) কথায়, গানটি গেয়েছেন অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee) এবং অমৃতা দে (Amrita De)। তাঁদের কণ্ঠে গানটি আরও আবেগী হয়ে উঠেছে। অমর্ত্য এবং বিজয়ার চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) এবং চূর্ণী গাঙ্গুলী (Churni Ganguly)। তাঁদের পুত্র এবং পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন কৌশানি মুখার্জী (Koushani Mukherjee) এবং বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। এছাড়া মানসী সিনহা (Manasi Sinha), খরাজ মুখার্জী (Kharaj Mukherjee), দেবতনু (Devtanu), শ্বেতা মিশ্রসহ (Sweta Mishra) কলাকুশলীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster