২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রসেনজিৎ ঋতুপর্ণার সানাইয়ের সুরে, বাঙালী অভিনেত্রীর সঙ্গে মেতে উঠলেন বিদেশিনী

লন্ডনে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জীর সঙ্গে বাংলা গানে কোমর দোলালেন এক বিদেশিনী

সিন্ধুপারের বিদেশিনীকে নিয়ে তো অনেকেই বাংলায় গান রচনা করেছেন। কিন্তু বিদেশিনীই যখন বাংলা গানের সঙ্গে কোমর দোলান, তখন কিন্তু বাঙালী হিসেবে বেশ গর্ববোধ হয়! এমনই এক দৃশ্যের সাক্ষী হলেন নেটিজেনরা। সৌজন্যে ছিলেন 'প্রেম টেম' (Prem Tame) খ্যাত অভিনেত্রী (Tollywood Actress) সুস্মিতা চ্যাটার্জী (Susmita Chatterjee) । তাঁরই সামাজিক মাধ্যমে (Social Media) পোস্ট করা একটি ভিডিওয় দেখা গেল এমন দৃশ্য।

এখন প্রশ্ন হল, কি ছিল সেই ভিডিওয়? আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে সম্রাট শর্মা (Samrat Sharma) পরিচালিত 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা' (Prosenjit weds Rituparna) ছবিটি। ছবির নাম বিখ্যাত টলিউড সম্রাট এবং সম্রাজ্ঞীর নামে হলেও, গল্প ভিন্ন। একেবারেই মধ্যবিত্ত বাড়ির দুই ছেলে মেয়ে, এবং তাঁদের টক ঝাল মিষ্টি দাম্পত্যের ছবি নিয়ে আবর্তিত এই ছবির কাহিনী। সেই ছবিরই 'টাইটেল ট্র্যাক' এ চমক হিসেবে উপস্থিত হবেন 'মিস্টার ইন্ড্রাস্ট্রি', স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)। ছবির প্রচার চলছে সেই গানের সঙ্গে তাল মিলিয়ে। প্রায়শই ছবির অভিনেতা অভিনেত্রীসহ অন্যান্য তারকা বা সাধারণ মানুষকে দেখা যাচ্ছে ছবির মূল গানের সঙ্গে মেতে উঠতে। এই মুহূর্তে লন্ডনে আছেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জী। সেখানেই এক বিদেশিনীর সঙ্গে তিনি তাল মেলালেন এই গানে। বিদেশিনীও হুবহু একেবারে ছবির দৃশ্যের মতই একই ছন্দে কোমর দোলালেন।

বিদেশিনীকে বাংলা গানে এমন সাবলীল অঙ্গভঙ্গি করতে দেখে উচ্ছ্বসিত বাঙালি দর্শক। খোদ ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) সুস্মিতার পোস্টে কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন। 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা' ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে ইপ্সিতা মুখার্জী (Ipsita Mukherjee) এবং ঋষভ বসুকে (Rishav Basu)। আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster