৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

বাবার জন্মদিনে আদুরে মুহূর্তে ধরা দিলেন মিমি, সাক্ষী থাকুন আপনারাও

আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত 'খেলা যখন'
Mimi Chakraborty bddy family Bengali News
instagram.com/mimichakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ২০:৫৬

কথায় বলে, মেয়েরা বাবাদের রাজকন্যা। বাবা মেয়ের সম্পর্ক যেন একটু বেশিই আলাদা হয়ে ওঠে অন্য সম্পর্কের চেয়ে। মেয়েদের যাবতীয় শখ-আহ্লাদ-খুনসুটি-নালিশ, সব গড়ে ওঠে জীবনের এই একটি ভিতকে কেন্দ্র করে। মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty) বেশ ভালো রকমেরই "ড্যাডি'জ গার্ল"!(Daddy's Girl) তাই বাবার জন্মদিনে, কিছু পরিজন এবং আদরের পোষ্যকে নিয়ে মেতে উঠলেন তিনি। সামাজিক মাধ্যমে (Social Media) ভাগ করে নিলেন অনুগামীদের সঙ্গে।

মিমির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ হাসিখুশি মুখে কেক কাটছেন অভিনেত্রীর (Tollywood Actress) জীবনের 'সুপারহিরো'। কেক কাটার পরে সকলকে নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছেন তিনি। বাদ যায়নি আদরের পোষ্য ম্যাক্সও। সেও বেশ উৎসাহের সঙ্গে এই আনন্দ আয়োজনে সকলের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। জন্মদিনের পোস্টকে ঘিরে উপচে পড়েছে শুভেচ্ছা। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) থেকে 'গাঁটছড়া' খ্যাত অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee), সকলেই তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বলিউডে সম্প্রতি মিমি চক্রবর্তীর আত্মপ্রকাশ ঘটেছে। যদিও ছবি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত মিমির আসন্ন অ্যাকশন থ্রিলার, 'খেলা যখন' (Khela Jawkhon) মুক্তি পাবে আগামী ডিসেম্বরের ২ তারিখে। তাঁর বিপরীতে রয়েছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। এক দুর্ঘটনায় নিজের সন্তানকে হারিয়ে মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন উর্মি, ওরফে মিমি। নিজের হারিয়ে যাওয়া অস্তিত্ব কি উর্মি খুঁজে পাবে, কিভাবেই বা সুস্থতা ফিরে আসবে তাঁর জীবনে, অথবা সত্যিই কি তাঁর ছেলে মৃত, এমন অনেক সংশয় নিয়ে বুনন হয়েছে ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster