৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

'ভাগাড়' কাণ্ডের হদিশ করবেন অভিনেতা প্রীতম দাস, আসছে তাঁর নতুন সিরিজ

আগামী ৩১ আগস্ট, ওটিটিতে মুক্তি পাবে 'ভাগাড়'
Pritam Das l Bengali News
instagram.com/pritam.official

সাল ২০১৮, মহানগরী তোলপাড় হয়ে উঠল একটি শব্দের ভয়াবহতায়! 'ভাগাড়'! কেন হল এমন? আট থেকে আশি সকল মানুষই সম্মুখীন হন এই বিপদের! অসৎ ব্যবসায়ীরা খাবারে শুদ্ধ মাংসের বদলে মেশাতে থাকে ভাগাড়ের মাংস। সরগরম হয়ে ওঠে তিলোত্তমা। সেই দুর্বিষহ স্মৃতিই উস্কে দিতে ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) ক্লিকে (KLIKK) আসছে নতুন সিরিজ 'ভাগাড়' (Bhagar)। অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma), রজতাভ দত্তের (Rajatava Dutta) সঙ্গে বিশেষ ভূমিকায় দেখা যাবে, ছোট পর্দার অতি জনপ্রিয় মুখ প্রীতম দাসকে (Pritam Das)।

প্রীতম জনপ্রিয়তা পেয়েছিলেন 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে। সেখানে তিনি ভূপালের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন। শান্ত অথচ বলিষ্ঠ চরিত্রে তাঁকে বেশ মানিয়েছিল। নিজের দক্ষতার পরিচয় বরাবরই দিয়ে এসছেন প্রীতম। 'ভাগাড়' এ তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তিনি রয়েছেন এক সমাজ সচেতন সাংবাদিক অনির্বাণের ভূমিকায়। যাঁর সাংবাদিকতা ছাড়াও আর একটি নেশা রয়েছে। তা হল ইউটিউব ভ্লগিং (YouTube Vlogging)। ভাগাড় কাণ্ডে যখন তোলপাড় মহানগরী কলকাতা, তখন ইউটিউব ভিডিও বানাতে গিয়ে তিনি আচমকা খুঁজে পান ভাগাড় কাণ্ডের মূল পান্ডাকে। তাঁর সকল কীর্তি কলাপ রেকর্ড করে উদ্যত হন সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়ার লক্ষ্যে। কিন্তু এই ঘটনাকেই কেন্দ্র করে শুরু হয় তাঁর জীবনে বিপদের কড়া নাড়া।

অনির্বাণের হাত ধরে কি আধোও দোষী ধরা পড়বে? কিভাবে তিলোত্তমার বুকে নেমে আসবে আবার সুস্থ পরিবেশ, সেই নিয়েই আবর্তিত হয়েছে 'ভাগাড়' এর প্রেক্ষাপট। রজতাভ দত্ত রয়েছেন অসৎ ব্যবসায়ীর ভূমিকায়। সব্যসাচী চৌধুরীর চরিত্রটিও অন্যতম হৃদয়স্পর্শী, যিনি তাঁর সন্তানকে হারিয়েছেন ভাগাড়ের অশুদ্ধ মাংস খাওয়ার ফলে। ক্যান্সার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকেও দেখা যাবে এই সিরিজে। আগামী ৩১ আগস্ট ক্লিকে মুক্তি পাবে 'ভাগাড়'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss