১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

আজ মুক্তি পাচ্ছে বনি-কৌশানীর রহস্য রোমাঞ্চকেন্দ্রিক ছবি 'অন্তর্জাল'

কোন রহস্যের 'অন্তর্জাল' ঘিরে বিপর্যস্ত হল বনি-কৌশানীর জীবন?

লহরী এবং অপূর্ব, সদ্য বিবাহিত এক নব দম্পতি। লহরী পেশায় লেখিকা। বিয়ের পর তাঁদের সুখের জীবন। কিন্তু সেই সুখ যে আপেক্ষিক। বছর ঘুরতে না ঘুরতেই, প্রথম বিবাহবার্ষিকীর দিন নিখোঁজ হন অপূর্ব। জীবনের এমন বিশেষ দিনে, স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার অসহায়তা গ্রাস করল লহরীকে। কিন্তু স্বামীকে খুঁজে পাওয়ার তাগিদ তাঁকে হারতে দিল না। শুরু হল অপূর্বর অনুসন্ধান পর্ব। ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, পরিচালক প্রার্জুন মজুমদারের (Prarjun Majumder) ছবি, 'অন্তর্জাল' (Antarjaal)। লহরী এবং অপূর্বর ভূমিকায় অভিনয় করছেন, কৌশানী মুখার্জী (Koushani Mukherjee) এবং বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। আজ, ২৯ জুলাই এই ছবির শুভ মুক্তি।

শহরের বিভিন্ন বহুল সমাদৃত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই ছবি। সাউথ সিটি, হাইল্যান্ড পার্ক, কিংবা মধ্যমগ্রামের আইনক্সে (INOX) ম্যাটিনি শোয়ে আয়োজিত হবে 'অন্তর্জাল'। নন্দন, স্টার থিয়েটারের মত প্রেক্ষাগৃহগুলিতে বিকেলের স্লটে দর্শক দেখতে পাবেন এই ছবি।

এই ছবির প্রযোজনার দায়িত্বে আছে পাণ্ডে মোশন পিকচার্সের ব্যানারে মুকেশ পাণ্ডে (Mukesh Pandey)। ছবির মুক্তি নিয়ে প্রত্যেক কলাকুশলীর উত্তেজনাই তুঙ্গে। বনি নতুন ছবি 'শুভ বিজয়া'র শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও, সামাজিক মাধ্যমে (Social Media) নিজের স্টোরিতে (Story) দর্শককে বারবার মনে করিয়ে দিচ্ছেন 'অন্তর্জাল' ছবি মুক্তির প্রসঙ্গে। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে ছবি মুক্তির প্রচারে নেমেছেন খোদ প্রযোজকও। রহস্যে ঘনীভূত থাকা ট্রেলার বা পোষ্টারের মত এই ছবি দর্শককে কতটা রোমাঞ্চিত করতে পারে, এখন কেবল তারই অপেক্ষা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster