১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

পর্দায় ফিরছে 'সৌগুন' জুটি, ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে নয়া ধারাবাহিক 'বালিঝড়'

এক রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'বালিঝড়' এর পটভূমি
Trina serial Bengali News
instagram.com/trinasaha21
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ৭:১৬

টেলি জগতের আধার, লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) হাত ধরে পুনরায় পর্দায় দর্শকদের মন জয় করতে আসছেন 'সৌগুন' জুটি। অর্থাৎ জনপ্রিয় টলি অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha), এবং অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। 'খড়কুটো' (Khorkuto) ধারাবাহিকে তাঁদের অভিনীত চরিত্রের মিলিত নাম ছিল 'সৌগুন'। বলা বাহুল্য, সম্পূর্ন বিপরীত মেরুর এই দুই চরিত্র, রাতারাতি দর্শকদের ঘরের সদস্য হয়ে উঠেছিল। দর্শকদের ইচ্ছামতই আবারও তাঁরা জুটি হিসেবে ছোট পর্দায় ধরা দিতে চলেছেন। কিন্তু এবারে রয়েছে একটি চমক। এই গল্পে আছেন ইন্দ্রাশিস রায়ও (Indrasish Roy)। তাঁদের তিনজনের সম্পর্কই হয়ে উঠেছে আসন্ন ধারাবাহিক 'বালিঝড়' (Balijhor) এর উপজীব্য।

সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রথম ঝলক। অভিনেতা ভারত কৌল (Bharat Kaul) এই ধারাবাহিকে জননেতা সমুদ্র সেন। বিপুল ভোটে, তাঁর গুণমুগ্ধ ভক্তদের দ্বারা জয় লাভ করেছেন তিনি। ভবিষ্যতের জন্য তাঁর এই রাজনৈতিক রাজ্যপাট, তিনি তুলে দিতে চান তাঁর আদরের কন্যা ঝোড়ার হাতে। যদিও তাঁর এই সফরে যোগ দিয়েছিলেন, তাঁর এক স্নেহভাজন, মহার্ঘ্য ব্যানার্জী। তিনি জনসম্মুখে তাঁর কন্যার সঙ্গে, এই স্নেহভাজন যুবকের বিবাহের সিদ্ধান্ত নেন।

অপরদিকে ঝোড়ার প্রেমিক স্রোত, তিনি আর্থিক ভাবে ঝোড়ার সমতুল্য নন। ঝোড়া তাঁর কাছে, 'আকাশের তারা'। তাই, আকাশের তারাকে, মাটি থেকে উপভোগ করাই শ্রেয়! কিন্তু ঝোড়ার রাজি হননি বাবার প্রস্তাবে। স্রোতকে কথা দেন, স্রোতই হবেন তাঁর জীবনসঙ্গী। এই তিনটি চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রাশিস রায়। ইতিমধ্যে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত এই প্রোমো দর্শকের মন ছুঁয়েছে। কোন ধারাবাহিকের পরিবর্তে আসতে চলেছে এখনও তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে 'সৌগুন'কে পুনরায় পর্দায় দেখতে পেয়ে, অনুরাগীরা তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster