১২ অক্টোবর, ২০২৬
বিনোদন

তাহলে কি এবার সৌরভের বদলে 'দাদাগিরি' সঞ্চালনা করবেন অঙ্কুশ? নতুন ভিডিওয় ধন্দে নেট জনতা

একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংলাপগুলি বলে যাচ্ছেন অঙ্কুশ হাজরা
Ankush sourav ganguly Bengali News
অঙ্কুশ হাজরা এবং সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৬:২৪

জি বাংলা 'ডান্স বাংলা ডান্স' অনুষ্ঠানে অভিনেতা অঙ্কুশ হাজরার সঞ্চালনা রীতিমতো চোখে পড়ার মতো ছিল এই বছর। নতুন ছবির শুটিং, ছবির পুজো, মুক্তি সব কিছু মিলিয়ে এই বারের পুজোটা কিন্তু খুব ভালোভাবে কাটালেন অভিনেতা অঙ্কুশ হাজরা। কিন্তু তার মধ্যেই অঙ্কুশের ভক্তদের জন্য একটা নতুন সারপ্রাইজ নিয়ে চলে এসেছে জি ফাইভ। সম্প্রতি অঙ্কুশের একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 'দাদাগিরি'র সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংলাপ বলছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ভিডিও দেখে দর্শকরা প্রশ্ন করছেন, এবারে কি তাহলে সবকিছু ছাপিয়ে দাদাগিরির সঞ্চালক হিসেবে অঙ্কুশ হাজরাকে আমরা দেখতে পেতে চলেছি?

তাহলে কি এবার সৌরভ গঙ্গোপাধ্যায় জায়গায় অঙ্কুশ হাজরাকে দেখা যাবে? এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গড় গড় করে দাদাগিরি সংলাপ বলে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তারসঞ্চালনা দেখে রীতিমত অবাক হয়েছেন অংশগ্রহণকারী পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীরা। তারপর ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, অঙ্কুশের পিঠে হাত রেখে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, "অঙ্কুশ আমার ছোট ভাইয়ের মতো। আজকেও দাদাগিরি কে নতুন মাত্রায় পৌঁছে দেবে।"

তারপরেই সৌরভের প্রশ্ন অভিনেতাকে, "আমি কি সঞ্চালনায় জায়গায় দাঁড়াবো? নাকি প্রতিযোগীদের জায়গায় যাবো?" কিন্তু সঙ্গে সঙ্গেই, অঙ্কুশ দাদার দিকে তাকিয়ে জোড়হাত করে বললেন, "দাদা তুমি অলরাউন্ডার। তুমি সেরা সঞ্চালক। যদি কোনদিন 'ভাইগিরি' বলে কোন অনুষ্ঠান হয়, তাহলে আমি চেষ্টা করতে পারি। দাদাগিরি তোমার।" আগামী একটি পর্বের প্রচার ভিডিও এটি। খুব শীঘ্রই এই পর্বটি আমরা দেখতে পেতে চলেছি। তবে গত আগে এই অনুষ্ঠানের প্রমো ভিডিওটি রীতিমতো জমজমাট হয়ে উঠেছে নেটদুনিয়ায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster