৩০ অক্টোবর, ২০২৬
বিনোদন

'লাজে রাঙা' হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত, জিন্স-টপে কনের সাজে তাক লাগালেন নেটিজেনদের

চেনা গান, নতুন ছন্দে! বিয়ের মরশুমে বিয়ের গান নিয়ে শ্রোতাদের উপহার দিলেন অঙ্কিতা ভট্টাচার্য এবং ঈশান মিত্র
Swastika Dutta own Bengali News
instagram.com/swastika023

বাঙালির বিয়েকে কেন্দ্র করে যত রীতি নীতিই থাকুক না কেন, একটি জিনিস না থাকলে কিন্তু বিয়ে যেন অসম্পূর্ণ! বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সুরের সম্রাজ্ঞী আরতি মুখোপাধ্যায়ের (Arati Mukhopadhyay) কণ্ঠে, ষাটের দশকের বিখ্যাত গান 'লাজে রাঙা' যেন যেকোনও বিবাহের অনুষ্ঠানেরই 'মধ্যমণি' হয়ে উঠেছে। বলা বাহুল্য, এই গান এখনও সমান ভাবে জনপ্রিয়। ২০১৯ এর সারেগামাপা (Saregamapa) বিজয়ী, অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharyya) এবং ঈশান মিত্র (Ishan Mitra) চলতি বিয়ের মরশুমে নিয়ে এসেছেন তাঁদের নতুন গান, 'লাজে রাঙা' (Laje Ranga)। গানটিতে আধুনিক কনের বেশে দেখা গেছে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে (Swastika Dutta)।

গানের নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি ষাটের দশকের জনপ্রিয় গানের নতুন সংস্করণ। একটি লাইন ছাড়া, পুরনো গানের সঙ্গে এই গানের মিল নেই। এমন কি মিল নেই বিবাহের চেনা দৃশ্যপটেরও। এখানে কনে, জিন্স টপ পরে একেবারে আধুনিক বেশে। পায়ে রয়েছে 'স্নিকার্স'। যদিও পরবর্তীতে তাঁকে লাল বেনারসিতেও নববধূর রূপে দেখা গেছে। স্বস্তিকাকে দুই বেশেই বেশ মানিয়েছে। আধুনিক এবং সংস্কারী দুই সাজেই তিনি বেশ সাবলীল।

গানটির গীতিকার অভিমান পাল (Aviman Paul)। বিয়ের মরশুমে এমন জমজমাট গানে শ্রোতাদের মনও বেশ খুশি হয়েছে। এর আগেও অঙ্কিতার কণ্ঠে 'কমলা' (Komola) দারুন ভাবে সাড়া ফেলেছিল। 'লাজে রাঙা' গানটি সারেগামা বাংলার (Saregama Bengali) ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured