৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

"আমার পৃথিবী", বাবা-মেয়ের আদুরে মুহূর্ত বন্দী করলেন আলিয়া ভাট

ব্যস্ত রোজনামচার মাঝে, সম্প্রতি এক বছরের বিবাহবার্ষিকী পালন করলেন রণবীর-আলিয়া
Alia Ranbir new frame Bengali News
instagram.com/ranbir_kapoooor

২০২২ সাল জুড়ে যেন বলিউডে একটানা সানাইয়ের সুর শোনা গেছিল। মৌনী রায় (Mouni Roy), আলী ফজল (Ali Fazal) থেকে ভিক্রান্ত মেসি (Vikrant Massey), পলক মুচ্ছল (Palak Mucchal), অনেকেই প্রিয় মানুষটির সঙ্গে গাঁটছড়ার বন্ধনে আবদ্ধ হন। রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ের সানাইটিও বেজেছিল ২০২২ সালের এপ্রিল মাসে। বিয়ের কিছু মাসের মধ্যেই আলিয়া জানান আরও একটি সুখবর। খুব শীঘ্রই অভিভাবকত্বের নতুন পর্যায় শুরু হবে তাঁদের জীবনে। নভেম্বর মাসে তাঁদের কোল আলো করে আসে ছোট্ট রাহা (Raha)। সেই একরত্তিকে নিয়েই নানা রকম মুহূর্তে পরিবারের সঙ্গে মেতে ওঠেন এই তারকা যুগল। সম্প্রতি রণবীর এবং কন্যা রাহার একটি আদুরে ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন আলিয়া।

গত ৬ নভেম্বর জন্ম হয় রাহার। কোনওদিন জন-মাধ্যমে তাঁর মুখ প্রকাশ্যে আনেননি রণবীর এবং আলিয়া। তা বলে মেয়ের সঙ্গে তাঁদের আদুরে মুহূর্ত যাপনের সাক্ষীও যে অনুগামীদের করবেন না, এমনও নয়। মুখ না দেখিয়েই বিভিন্ন সময় রাহাকে ঘিরে তাঁদের আনন্দে মেতে ওঠার ছবি প্রকাশিত হয় সামাজিক মাধ্যমে। সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে, একটি আলো আঁধারি বারান্দা, সেখানে এক আরামকেদারায় রণবীর বসে, পাশে 'বেবি স্ট্রোলার' এ থাকা ছোট্ট রাহার দিকে স্নেহের চাহনিতে তাকিয়ে আছেন। এমনই এক মিষ্টি মধুর মুহূর্তকে হাতছাড়া করতে একেবারেই রাজি ছিলেন না আলিয়া। সঙ্গে সঙ্গে ক্যামেরায় বন্দী করে নিয়েছেন তাঁর "পৃথিবী"র ছবি!

ছবিটির সঙ্গে "আমার পৃথিবী" (My World) লিখে অভিনেত্রী জানিয়েছেন, রাহার জন্মের পর চিত্রগ্রাহক হিসেবে তাঁর বেশ দক্ষতা বেড়েছে। মেয়ের আগমনে তাঁদের জীবনে যে খুশির জোয়ার সীমাহীন, তা আর বলতে বাকি রাখে না। এক সাক্ষাৎকারে রণবীরকে তাঁর পিতৃত্বের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, মেয়ে আসার পর থেকে এখন তাঁর জীবনের প্রতি মুহূর্ত মূল্যবান। প্রতি মুহূর্ত রাহার সঙ্গে প্রাণ ভরে তিনি এবং আলিয়া যাপন করতে চান। এমনকী তাঁদের কারুর কেরিয়ারে যাতে কোনওরকম বাধা না আসে, সেই দিকেও খেয়াল আছে তাঁদের। দুজনে দায়িত্ব ভাগ করেও নেন। খুব সম্প্রতি রনবীরকে দেখা যাবে "এনিম্যাল" (Animal) ছবিতে এবং "রকি ঔর রানী কি প্রেম কাহানি" (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবিতে দেখা যাবে বলিউডের "গাঙ্গুবাই" আলিয়া ভাটকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster