৭ অক্টোবর, ২০২৬
বিনোদন

খেতে চান মুখরোচক, অথচ থাকতে চান 'ক্যালরি ফ্রি'? জানুন তামান্না ভাটিয়ার সিক্রেট রেসিপি

গ্লুটেন-মুক্ত ফ্রেঞ্চ টোস্ট, আপনিও তৈরি করে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে
Tamanna diet Bengali News
instagram.com/tamannaahspeaks
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ২১:৪৭

নায়িকারা বরাবরই স্বাস্থ্য সচেতন। দিনরাত অক্লান্ত কায়িক পরিশ্রমই হয়ে ওঠে তাঁদের পেশার মূল চাবিকাঠি। কিন্তু তা বলে কি মুখরোচক খাদ্যকে সবসময় না করা যায়? দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia), যাঁর সুঠাম, ঝরঝরে, মেদহীন স্বাস্থ্যের অনুগামী সংখ্যা নেহাত কম নয়। কিন্তু জানেন কি, এই অভিনেত্রীই বেজায় খাদ্যরসিক? মুখরোচক খাদ্যতে একেবারেই না নেই এই অভিনেত্রীর। তবে এমন সুস্বাস্থ্যের অধিকারী কীভাবে হলেন তিনি? সেই রহস্যই ফাঁস হবে আজ। মুখরোচক অথচ ক্যালরি-মুক্ত খাবার কীভাবে আপনিও প্রস্তুত করতে পারবেন, তারই হদিস দিলেন খোদ অভিনেত্রী।

তামান্না যে খাবারটি খেয়ে থাকেন, সেটি হল গ্লুটেন মুক্ত ফ্রেঞ্চ টোস্ট। এটি প্রস্তুত করার জন্য যে যে উপকরণ লাগবে তা হল, ৩ থেকে চারটি গ্লুটেন মুক্ত রুটির টুকরো, শুকনো ক্র্যানবেরি, পেস্তা এবং আখরোট টুকরো, ২ টি ডিম, ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো, ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ তেল এবং গোলমরিচ, পরিমাণ মত লবণ।

রান্না শুরু করার জন্য, প্রথমে একটি পাত্র নিন। ডিম ফেটিয়ে নিয়ে ভালো করে 'ব্যটার' তৈরি করুন। এরপর দারুচিনির গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, এবং পরিমাণ মত লবন এক সঙ্গে মেশান। এবার একটি প্যান নিয়ে তেল বা মাখন দিয়ে ভালো করে গ্রিজ করে নিন। পাউরুটির টুকরো নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে, প্যানে মিশ্রণটি দিয়ে দুই পিঠ লাল লাল করে ভেজে নিন। আপনার পদ তৈরি। গ্লুটেন-মুক্ত এই পদটি, পরিবেশন করতে পারেন মধু, ক্র্যানবেরি, ব্লুবেরি ও স্ট্রবেরী দিয়ে গার্নিশিংয়ের মাধ্যমে।

খুব শীঘ্রই তামিল ছবি 'ভেদালাম' (Vedalam) অবলম্বনে, মেহের রমেশ নির্মিত (Meher Ramesh) 'ভোলা শঙ্কর' (Bhola Shankar) এ চিরঞ্জীবীর (Chiranjeevi Konidela) বিপরীতে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan