২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

Jennifer Winget : ৩৭-এ পা রাখলেন জেনিফার, জন্মদিনে ফিরে দেখা

সদা লাস্যময়ী জেনিফার উইঙ্গেট, বয়স বাড়লেও যৌবন তাঁর নিত্য দোসর
Jennifer Bengali News
instagram.com/jenniferwinget1
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০২২
শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৩:৫০

(Happy Birthday Jennifer Winget) মাত্র বারো বছর বয়সে পা রেখেছিলেন তিনি রূপোলী দুনিয়ায়। কেটে গেছে পঁচিশটা বছর। ব্যর্থতা, বিষাদ, গড়া-ভাঙার মতো যাবতীয় প্রতিকূলতাকে অবলম্বনের সোপান করে, উঠেছেন সাফল্যের চূড়ায়। জেনিফার উইঙ্গেট (Jennifer Winget), বলিউডের টেলি-সাম্রাজ্যের একজন পরিশ্রমী, সফল রাজনন্দিনীর নাম। আজ তিনি সাইত্রিশ বছরে পা দিলেন।

বাণিজ্যনগরী মুম্বইয়ের গোরেগাঁওতে, ১৯৮৫ সালের ৩০ মে জন্ম-গ্রহণ করেন 'বেহাধ' (Beyhadh) খ্যাত জেনিফার। জেনিফার উইঙ্গেটের মা পাঞ্জাবি হলেও, বাবা ছিলেন মহারাষ্ট্রীয় খ্রিষ্টান। সেই কারণে তাঁকে তাঁর নামের জন্য, প্রায়শই অ-ভারতীয় বংশোদ্ভূত বলে মনে করা হয়।

১৯৯৫ সালে চলচিত্র 'আকেলে হম, আকেলে তুম' দিয়ে সিনে জগতে অভিষেক ঘটালেও, ২০০২ এ ছোটদের অন্যতম প্রিয় ধারাবাহিক 'শকা লকা বুম বুম' (Shaka Laka Boom Boom) দিয়ে তাঁর টেলি-সফর শুরু হয়। সেখানে তিনি 'পিয়া'র চরিত্রে অভিনয় করেন। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক, 'কসৌটি জিন্দেগি কে' (Kasautii Zindagi Kay) তে প্রেরণা এবং অনুরাগের সন্তান, স্নেহার চরিত্রে অভিনয় করেন। এরপর আস্তে আস্তে তিনি নিজের জমি পোক্ত করতে শুরু করেন। ২০০৪ সালে 'কার্তিকা' (Kartika) ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেন। চোখে গায়িকা হওয়ার এক আকাশ স্বপ্ন নিয়ে, শুরু হয় কার্তিকার সফর। এক লড়াকু, নিজের ইচ্ছেতে অনড় থাকা, অদম্য জেদী টিনেজারের প্রতিটি চারিত্রিকতাকে, পুঙ্খানুপুঙ্খভাবে জেনিফার তাঁর ক্যানভাসে ফুটিয়ে তোলেন।

এরপর একে একে 'কেয়া হোগা নিম্মো কা', 'কাহানি ঘর ঘর কি', 'কাঁহি তো হোগা', 'সঙ্গম' প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিকে বিভিন্ন বহুমুখী চরিত্রে জেনিফারের দক্ষতা পরিলক্ষিত হয়।

২০০৭ সালে 'দিল মিল গ্যায়ে' (Dill Mill Gayye) তে ডক্টর রিদ্ধিমার চরিত্রে দেখা যায় জেনিফারকে। তখন থেকেই তাঁর সঙ্গে সহ অভিনেতা করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) সখ্য যাপন শুরু হয়। জেনিফারের যাত্রাকে সবচেয়ে বেশি সুগম করতে সাহায্য করে, ২০১৩ সালের 'সরস্বতীচন্দ্র' (Saraswatichandra) ধারাবাহিকে কুমুদ দেশাইয়ের চরিত্র। খ্যাতির শীর্ষে সেই মুহূর্তে থাকা জেনিফারের জীবনে ২০১৬ এ আবার সোনার কাঠি ছোঁয়ায় বহুল চর্চিত ধারাবাহিক 'বেহাধ'। এই ধারাবাহিকের চরিত্রটি বেশ 'চ্যালেঞ্জিং' ছিল। উন্মাদ প্রেমিকা মায়া মেহরোত্রার ভূমিকায় জেনিফার সকলের মন জয় করেন। ২০১৮ সালে তাঁর 'বেপন্নাহ' (Bepanaah) ধারাবাহিকে জয়া সিদ্দিকীর চরিত্রে অভিনয়ও কম আলোচ্য ছিলনা।

জেনিফারের 'কোড এম' সিজন ২ (Code M Season 2) ওয়েব সিরিজটি আপাতত মুক্তির প্রতীক্ষায়। এটি একটি থ্রিলার, যেখানে জেনিফারকে ভারতীয় আর্মী অফিসার মনিকা মেহরার (Monica Mehra) ভূমিকায় দেখা যাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena