২ নভেম্বর, ২০২৬
বিনোদন

সহকারী-পরিচালক নয়, অভিনেতা হিসেবেই বিরসা দাশগুপ্তের ছবিতে অভিনয় করবেন সত্যম

বল্লভপুরের পর, এবার ব্যোমকেশের সঙ্গে দুর্গ রহস্যের সমাধানে ব্রতী অভিনেতা সত্যম ভট্টাচার্য
Sattyam 1 Bengali News
facebook.com/satyam.bhattacharyaH

'বল্লভপুরের রূপকথা'র (Ballabhpurer Roopkotha) ঘোরে আচ্ছন্ন হননি, এমন বাঙালি নেই বললেই চলে। বল্লভপুরের শেষ বংশধর ভূপতি রায় ভুঁইয়া বাহাদুরের চরিত্রে অভিনয় করে, বাঙালি দর্শককে অভিনয়ের মন্ত্রবলে রূপকথার দেশে পৌঁছে দেন অভিনেতা সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)। খুব শীঘ্রই আবার তাঁর গুণমুগ্ধরা তাঁকে পেতে চলেছেন 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahasya) ছবিটিতে। দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করলেও, রুপোলি পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। ক্যামেরার পেছনেই তিনি তাঁর দক্ষতা দেখিয়েছেন। 'বল্লভপুরের রূপকথা'র সাফল্যের পর, আরও একবার বড় পর্দায় দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে।

সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক একটি বার্তায় জানা যাচ্ছে, 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'র নির্মাণ পর্ব খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta), যাঁর সঙ্গে এককালে সহকারী পরিচালনায় হাত পাকিয়েছেন সত্যম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত এক দীর্ঘ গল্প, 'দুর্গ রহস্য' অবলম্বনে বিরসা তৈরি করছেন তাঁর আগামী ছবি। বলা বাহুল্য, এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় একেবারে নতুন অবতারে দেখা পাওয়া যাবে অভিনেতা দেবের (Dev Adhikari)। এই ছবিতেই এবার গুরুত্বপূর্ন একটি ভূমিকায় দেখা যাবে সত্যমকে।

ব্যোমকেশের সত্যবতী কে হবেন, সেই নিয়েও দিন দিন বেশ রহস্য ঘনীভূত হয়েছিল। কখনও পূজা ব্যানার্জী, কখনও বা মৌনী রায়ের নাম শোনা যাচ্ছিল। কিন্তু এই রহস্যের জটও এখন কেটেছে। ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। গত পয়লা বৈশাখে এই ছবির প্রথম ঝলক মুক্তি পায়। দেব এন্টারটেনেন্ট ভেঞ্চর্স (Dev Entertainment Ventures) এবং শ্যাডো ফিল্মসের (Shadow Films) প্রযোজনায়, রহস্য, রোমাঞ্চে ঘেরা একটি নতুন সফরের জন্য, এই মুহূর্তে দিন গুনছেন ব্যোমকেশ-প্রেমীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss