১৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

'ফেলুদা'র পর, এবার মরুরাজ্যের রহস্য সমাধানে ব্রতী 'দ্য একেন', শীঘ্রই আসছে 'রুদ্ধশ্বাস রাজস্থান’

পয়লা বৈশাখের বড় চমক! পর্দায় আসছেন 'দ্য একেন'

তথাকথিত গোয়েন্দাসুলভ চেহারা নয়, তবুও তাঁর মুখের প্রাঞ্জল হাসি, পরতে পরতে বুদ্ধিদীপ্ত হিউমার এবং আচার আচরণের সারল্যে মজেছেন বাঙালি দর্শক। তিনি, 'ঘরের মানুষ' একেন বাবু। একেবারেই ছাপোষা বাঙালিসুলভ বেশভূষা তাঁর। তাঁকে দেখে বোঝার জো নেই, আচ্ছা আচ্ছা দুঁদে অপরাধীদের তিনি একাই কীভাবে বুদ্ধির জালে ফেলে অনায়াসে কুপোকাত করতে পারেন। খুব অল্পদিনেই আপামর বাঙালির 'সুপারহিরো' হয়ে উঠেছেন একেন বাবু। গত বছর বড় পর্দায়, দার্জিলিংয়ের রহস্য উন্মোচন নিয়ে মুক্তি পেয়েছিল 'দ্য একেন' (The Eken)। এই বছর 'দ্য একেন' এর পরবর্তী ফ্র্যাঞ্চাইজি মুক্তি পেতে চলেছে, যে ছবির নাম 'রুদ্ধশ্বাস রাজস্থান' (Ruddhaswas Rajasthan)।

বাঙালির কাছে মরুভূমি এবং সেখানকার রহস্য সমাধানের প্রসঙ্গ উঠতেই, একটি নামই জীবন্ত হয়ে ওঠে। আর তিনি হলেন 'ফেলুদা'। এই প্রজন্মের গোয়েন্দা-প্রেমীদের মধ্যমণি একেন বাবুও এইবার যাত্রা করেছেন, মরুশহর রাজস্থানের উদ্যেশ্যে। বরাবরের মত তাঁর সঙ্গী বাপ্যাদিত্য এবং প্রমোথ। ওটিটি মাধ্যমে একেন বাবুর পথ চলা শুরু হলেও, প্রথম দিকেই জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাই নির্মাতারা চান, আরও বিস্তৃত ভাবে পরিচিতি লাভ করুক 'দ্য একেন'। তাই গত বছর বড় পর্দায় এটি মুক্তি পাওয়ার পরই, নির্মাতারা পরবর্তী ছবির ভাবনা চিন্তা শুরু করেন। গত বছরের শেষদিকেই শুরু হয় 'রুদ্ধশ্বাস রাজস্থান' এর প্রস্তুতি পর্ব।

তবে এর মধ্যেই ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। এই বছরই প্রয়াত হন 'একেন বাবু' র স্রষ্টা, সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta)। সকল কলাকুশলী তাঁর প্রতি সম্মান জানিয়েই সম্পন্ন করেছেন ছবির কাজ। আগামী পয়লা বৈশাখের দিন বড় পর্দায় মুক্তি পাবে জয়দীপ মুখার্জী (Joydeep Mukherjee) পরিচালিত এই ছবি। অভিনয় করেছেন যথারীতি অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay), সোমক ঘোষ (Somak Ghosh)। বিশেষ চরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত (Rajatava Dutta) , সন্দিপ্তা সেনকে (Sandipta Sen)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster