৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

মে মাসে মুক্তি পাবে হইচইয়ের সিরিজ "হোমস্টে মার্ডার", নয়া ঝলক সৌরভের

টানটান উত্তেজনা নিয়ে আসছে হইচইয়ের নতুন সিরিজ "হোমস্টে মার্ডার"

একদল বাঙালি পর্যটক, পাহাড়ে ঘুরতে গিয়ে যাঁদের ঠিকানা হয়ে ওঠে 'অনন্যা হোমস্টে'। বলা বাহুল্য, সেই হোমস্টের কর্নধার দম্পতিও বাঙালি। পাহাড়ের কোলে অবস্থিত এই অট্টালিকার চারধারে জমাট বাঁধা কুয়াশার মত যেন, ভেতরেও রয়েছে জমাট বাঁধা রহস্য। এরই মাঝে ঘটে অঘটন! কী হবে এই ঘটনার পরিণতি?

ঠিক এমনই এক প্রেক্ষাপট আবর্তিত হয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal) আসন্ন সিরিজ, "হোমস্টে মার্ডার" (Homestay Murders) এ। বাঙালি পর্যটকদের মধ্যে কেউ আইপিএস অফিসার, কেউ বা রহস্য গল্পের লেখক। কারুর বা নেশা ঘুরে বেড়ানো এবং ছবি তোলা। এমনই নানা মনস্তত্ত্বের মানুষের সমন্বয় ঘটেছে এই রহস্যময় অনন্যা হোমস্টেতে। কিন্তু হঠাৎই এই পর্যটকদের মধ্যে একজন খুন হন। কী হবে তাঁর খুনের কিনারা, কেই বা অপরাধী, এমনই টানটান উত্তেজনার ভরপুর হবে এই সিরিজ।

সিরিজটি আগামী মে মাসে, হইচইয়ে (Hoichoi) মুক্তি পাবে। এক ঝাঁক টলিউড তারকার উপস্থিতি প্রতিষ্ঠিত হবে সিরিজ জুড়ে। দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Sinha Roy), সৌরভ দাস (Saurav Das), অর্জুন চক্রবর্তী (Arjun Chakrobarty), সোহিনী সরকার (Sohini Sarkar), পার্ণো মিত্র (Parno Mittra), অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh), যুধাজিত সরকার (Judhajit Sarkar), সবুজ বর্ধন (Sabuj Barddhan) প্রমুখ শিল্পীদের কেন্দ্র করে গড়ে উঠবে হোমস্টের রহস্য। একেই এই গরমে পাহাড় সফর, তার উপর রহস্য, বাঙালিদের গ্রীষ্মের ছুটিতেও শীতের শিহরণ অনুভূত হবে বৈকি!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss