২ নভেম্বর, ২০২৬
বিনোদন

সুরে সুরে ছড়িয়ে যাক আশার বাণী, পুজোয় 'চারপাশে আলো হোক' ঘরে ঘরে

পন্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে 'নন্দী সিস্টার্স', বিবিধ শিল্পীর কণ্ঠে আসছে নতুন আগমনীর গান
Durga Puja 2021 Bengali News
নিজস্ব ছবি

"চারপাশে আলো হোক, হোক চোখেরও স্নান", পুজোর প্রাক্কালে এমন এক আশ্বাস-বাণী নিয়ে উপস্থিত হয়েছেন এক ঝাঁক সঙ্গীত শিল্পী। উদ্দেশ্য, ঘরে ঘরে জ্বলে উঠুক ভালো থাকার আলো! শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Bandyopadhyay) কথায়, ইন্দ্রদীপ দাশগুপ্তের (Indraadip Das Gupta) সুরে, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও। পন্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajoy Chakraborty) থেকে শুরু করে, এই যুগের ইউটিউব 'সেনসেশন' অন্তরা নন্দী (Antara Nandy) এবং অঙ্কিতা নন্দীকেও (Ankita Nandy) তাল মেলাতে দেখা যাবে, নতুন আগমনীর গান 'চারপাশে আলো হোক'-এ।

বাঙালির কাছে দুর্গা পুজো হল, সকল ক্ষতের মলম। সকলেই চান আপনজনকে নিয়ে ভালো থাকার জোয়ারে মেতে উঠতে। সুরে সুরে যাতে আরও বিস্তৃত ভাবে এই ভালো থাকার বীজ সকলের মধ্যে ছড়িয়ে যেতে পারে, সেই উদ্যোগ নিয়েছে SVF। তাঁদের এই প্রয়াস, "চারপাশে আলো হোক" গানটিতে রয়েছেন একাধিক শিল্পী। এই পরিবেশনায় পন্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে, কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty), সোমলতা আচার্য (Somlata Acharyaa), জয় সরকার (Joy Sarkar), তিমির বিশ্বাস (Timir Biswas) এমনকী তাল মিলিয়েছেন 'নন্দী সিস্টার্স'ও।

বলা বাহুল্য, গানটির প্রোমোয় দেখা গেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কেও। উল্লেখ্য, তিনিই গানটির দৃশ্যায়ন নির্মাণ করেছেন। SVF এর মাধ্যমে এমন এক মন ভালো করা উপস্থাপনার দায়িত্ব গ্রহণ করে যারপরনাই খুশি অভিনেতা। খুব শীঘ্রই মুক্তি পাবে 'চারপাশে আলো হোক' গানটি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured