১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

'গীতবিতানের দিব্যি' খেয়ে জমে উঠল 'কলকাতা চলন্তিকা'র প্রেমের আমেজ

কলকাতার বুকে ঘটা এক অভিশপ্ত দিনের স্মৃতি উস্কে দেবে পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'
Ditipriya kiran Bengali News
instagram.com/roy_ditipriya, /yourbongguy

আচ্ছা বাঙালিরা সাধারণত কার বা কিসের দিব্যি খায়? এক কথায়েই অনেকেই বলে দিতে পারবেন 'মা কালী'র। কিন্তু এটি যদি ঠিক উত্তর না হয়? তখন কেউ বলবেন মা, কেউ বলবেন বাবা, কেউ বা নাম নেবেন অন্য কোনও আপনজনের। কিন্তু যদি কেউ তাঁর ভালোবাসার মানুষকে বলে ওঠেন, 'গীতবিতানের দিব্যি তোমায় ভীষন ভালোবাসি..'! কারণ বাঙালির কাছে 'গীতবিতান' কিন্তু গীতাতুল্য! আর যেখানে রবীন্দ্রনাথ নিত্য জীবনের আরাধ্য, সেখানে তাঁর সৃষ্ট 'গীতবিতান' তো পুজোর অর্ঘ্য! তার দিব্যি খেয়ে যদি বাঙালি যুগলের প্রেম আবর্তিত হয়, তাহলে তো কথাই নেই! সম্প্রতি পাভেলের (Pavel) আসন্ন ছবি 'কলকাতা চলন্তিকা'র (Kolkata Chalantika) গান, 'গীতবিতানের দিব্যি' (Gitabeetaner Dibbi) মুক্তি পেয়েছে ইউটিউবে।

ক্যালেন্ডারের হিসেব বলছে, সাল ২০১৬, ৩১ মার্চ। রোজকার মত তিলোত্তমা ব্যস্ত তাঁর নিজের ছন্দে। অন্যান্য দিনের মতই কোনও অফিস ফেরতা প্রেমিকের জন্য, অপেক্ষারত তাঁর প্রেমিকা! অন্যান্য দিনের মতই মা অপেক্ষা করে আছেন চাকুরীজীবী ছেলের বাড়ি ফিরে একসঙ্গে খেতে বসার মুহূর্তের, অন্যান্য দিনের মতই ফুটপাতবাসীর ছোট্ট একফালি সুখের সংসার হেসে খেলে উঠেছে। আচমকা বিপর্যয়! চোখের পলকে ধসে পড়ল একটা সুন্দর সাজানো জগৎ! গ্রাস করল সকল অপেক্ষার পরিণতিকে। ভেঙে পড়ল পোস্তা উড়ালপুর। নেমে এল তিলোত্তমার বুকে সেই অভিশপ্ত দিনের আঁধার! সেই বিভীষিকাকে নিয়েই তৈরি হয়েছে এই ছবি। বিষাদের উপজীব্য থাকলেও ছবির গানটি 'গীতবিতানের দিব্যি' বাঙালিকে নতুন করে প্রেমে ফেলতে শুরু করেছে।

ছবিটিতে বেশ কয়েক জোড়া শহরের বিভিন্ন স্তরের দম্পতিকে দেখা যাবে। বলাই বাহুল্য, তাঁদের প্রেম যাপন নিয়েই আবর্তিত হয়েছে এই গান। ফুটপাতবাসী দম্পতির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das) এবং ইশা সাহা (Ishaa Saha)। অপরদিকে শহরের আধুনিক প্রযুক্তিবিদ যুগলের ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)এবং কিরণ দত্ত (Kiran Dutta) । এছাড়াও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকেও (Anirban Chakraborty) দেখা যাবে নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে মুহুর্ত যাপনে। গানটিতে পরতে পরতে ফুটে উঠেছে বিভিন্ন ভালোবাসার অনুষঙ্গ। কৃষ্ণ এবং তাঁর বাঁশি যেমন পরস্পরের দোসর, ঠিক সেরকমই এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চেয়েছেন ছবির নায়ক নায়িকারা। যাঁরা সুখে, অ-সুখে একে অপরের জীবনদায়ী হয়ে থাকবেন, এবং বহন করবেন এক অচ্ছেদ্য বন্ধন।

গানটি গেয়েছেন পৃথা চ্যাটার্জী (Pritha Chatterjee)। পাভেল (Pavel) নিজে এই গানের রচয়িতা। গায়িকার গলায় গানের প্রতিটি শব্দ যেমন প্রাণ পেয়েছে, তেমন প্রাণ দিয়েছে কলকাতার প্রেমের প্রতি মাহেন্দ্রক্ষণকে। তেমনই জমে উঠেছে সকল নায়ক নায়িকার মধ্যবর্তী রসায়ন। গায়িকার প্রশংসায় উপচে পড়েছে কমেন্ট বক্স। এর আগে হয়ত কেউ এইভাবে 'গীতবিতানের দিব্যি' খেয়ে ভালোবাসার কথা ব্যক্ত করেননি তাঁর প্রিয়তমকে, তাই এই গানটি রীতিমত একটি 'নব জাগরণ' ঘটিয়েছে প্রত্যেক প্রেমিক প্রেমিকার মধ্যে, তা আর বলতে বাকি রাখে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena