৩ নভেম্বর, ২০২৬
শিক্ষা

করোনা আবহে বাতিল পরীক্ষা, সহজ পদ্ধতিতে জেনে নিন মূল্যায়নের নিয়ম

যদি কোনো পরীক্ষার্থী এই মূল্যায়নে সন্তুষ্ট না হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই নেওয়া হবে তার  পরীক্ষা
high school students  class room exam Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২১
শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৮:৪৪

করোনা আবহে বাতিল পরীক্ষা। কাজেই দুই বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক (Higher Secondary) এর মূল্যায়ন হবে ঐতিহাসিক ভাবে। যা এই বছর প্রথম। পরীক্ষা না নিয়েও কীভাবে সম্ভব মূল্যায়ন? বিকল্প পথ খুঁজে নিয়ে এবার ঘোষনা করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচমাধ্যমিক শিক্ষা সংসদ।

এদিন দুই বোর্ডের সভাপতিরা ঘোষণা করেছেন,  মূল্যায়ন যাতে যথাযথভাবে, সবদিক বজায় রেখে করা যায়, তার জন্যই এক সমীকরণ করা হয়েছে। যার ফলে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না পড়ুয়াদের। মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ৫০ শতাংশ এবং দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের (Internal Assessment) ৫০ শতাংশ নম্বর যোগ করে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট। তবে যদি কোনো পরীক্ষার্থী এতে সন্তুষ্ট না হয় তাহলে নিজ স্কুলে পরীক্ষার্থীরা আবেদন করতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই নেওয়া হবে পরীক্ষা। তাদের ক্ষেত্রে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হবে চূড়ান্ত মার্কশিট।

অন্যদিকে উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে তিন ধাপে নম্বর দেওয়া হবে। প্রথম ধাপ অনুযায়ী, তাদের মাধ্যমিক পরীক্ষায় যে চারটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর রয়েছে, তা যোগ করে, তার ৪০ শতাংশ নম্বর নেওয়া হবে। এবং দ্বিতীয় ধাপ অনুযায়ী, একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষায় থিওরির মোট নম্বরের ৬০ শতাংশের উপর নম্বর দেওয়া হবে। অর্থাৎ মোট ১০০ নম্বরের মধ্যে থিওরি যদি ৭০ নম্বরের হয়, তাহলে তার ৬০ শতাংশ অর্থাৎ ৪২ নম্বরের মধ্যে পড়ুয়ার প্রাপ্ত নম্বর বিবেচিত হবে। এবং তৃতীয় ধাপ অর্থাৎ ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। যা পূর্বেই নেওয়া হয়েছে। ফলত, দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যালে যে নম্বর পাবে পড়ুয়া, সেই নম্বরের পুরোটা যোগ হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah