৩০ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

সব নথি রয়েছে, CBI চাইলেই জমা দেব, মুখ খুললেন পাপিয়া মুখোপাধ্যায়

সাফ দাবি, "সম্পূর্ণ প্রক্রিয়া মেনে চাকরি পেয়েছেন তিনি"
Money india rupees Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৮

সাড়ে ৭ লক্ষ টাকায় বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁর স্ত্রী, আজ সকালেই নদিয়ার কল্যাণীর বাসিন্দা জয়ন্ত বিশ্বাস এমনই অভিযোগ এনেছিলেন সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেন, "২০১২ সালে আমার স্ত্রী টেট দিয়েছিল। কিন্তু পাস করেনি। ২০১৫-য় ফের পরীক্ষা দেয়। ২০১৭-য় চাকরি পায়। আমার স্ত্রী সাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে। আমার টাকাও ছিল। চন্দন নামে একজনকে টাকা দিয়েছিল বলে শুনেছি।"

এ কথাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ছিল উত্তেজনা। তবে অবশেষে মুখ খুললেন অভিযুক্ত পাপিয়া মুখোপাধ্যায়। সাফ দাবি, "সম্পূর্ণ প্রক্রিয়া মেনে চাকরি পেয়েছেন তিনি।"

সরাসরি তাঁর বক্তব্য, "২০১২ সালের পরীক্ষায় আমি বসিনি। ২০১২ সালে আমার ছেলে একদম ছোট ছিল। পরীক্ষা দিতে যেতে অসুবিধা ছিল। ২০১৪ সালে ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়ে পরীক্ষা দিয়েছি। স্বামীর সঙ্গে বহুদিন ধরে বিভিন্ন কারণবশত অশান্তি। অনেকগুলো কেস চলছে। আজ প্রতিটা চ্যানেল যেগুলো দেখাচ্ছে সেই ব্যাপারে আমি কিছু জানি না। সে কাকে টাকা দিয়েছে আমি জানি না। আমি পরীক্ষা দিয়েছি, কাউন্সিলিং হয়েছে, ইন্টারভিউ হয়েছে, তার পর চাকরি পেয়েছি। এতদিন পর এসব কথা বলা হচ্ছে কেন? তার সঙ্গে আমার গোলমাল বলে? জয়ন্ত বিশ্বাসের সঙ্গে আমার ৭-৮টা কেস চলছে। আমার কাছে সব নথি রয়েছে। সিবিআই চাইলেই জমা দেব।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat