৪ নভেম্বর, ২০২৬
রাজ্য

Diwali 2023; বদ্রিনাথ থেকে বুর্জ খলিফা, কালী পুজোয় একাধিক চমক বারাসাতে

দেশে থেকেই বিদেশ ভ্রমণ, সঙ্গে হ্যারি পটারের জাদুনগরী, দীপাবলিতে দুর্দান্ত থিমে সেজে উঠছে বারাসাত
Goddess kali Bengali News
কালী ~unsplash
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩
শেষ আপডেট: ২ নভেম্বর ২০২৩ ১৭:২১

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো শেষের বিষাদ এখন অতীত। দেশব্যাপী মানুষ এখন মেতে উঠতে চলেছেন শ্যামা মায়ের আরাধনায়। নভেম্বর মাসের ১২ তারিখ কালী পুজো। সেজে উঠছে শহর। যদিও কালী পুজোর জন্য বারাসাত বেশ বিখ্যাত। বরাবরের মত এবারেও থিমের দিক দিয়ে বেশ অনেকগুলি চমক রাখছে বারাসাত। দেশ বিদেশের নানা স্থাপত্য ঘুরে দেখতে পারবেন থিমের মাধ্যমে। কী কী রয়েছে এবারে কালী পুজোর থিম হিসেবে? আসুন, জেনে নেওয়া যাক।

নবপল্লী অ্যাসোসিয়েশন - বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনে এবার দর্শনার্থীরা দর্শন করতে পারবেন বদ্রিনাথের মন্দির। অনেকেরই ইচ্ছা থাকলেও নানা শারীরিক বা অন্যান্য অক্ষমতার ফলে যাওয়া হয়ে ওঠে না বদ্রিনাথের মত তীর্থক্ষেত্রে। তাই তাঁদের কাছে এক দারুন সুযোগ নিয়ে এল নবপল্লী।

পাওনিয়ার পার্ক - হ্যারি পটার ভালো লাগে না, এমন মানুষ হয়ত খুঁজলেও পাওয়া যাবে না। হ্যারি পটারের সঙ্গে তাঁর জাদুনগরীতে হারিয়ে যেতে মরিয়া সকল বয়সের মানুষ। সেই আমেজ পাবেন এবার বারাসাতের পাওনিয়ার পার্কে। হ্যারি পটারের মায়ানগরী এবার থিম হিসেবে প্রতিষ্ঠিত করবেন পাওনিয়ার পার্কের উদ্যোক্তারা।

বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব- পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, বুর্জ খলিফা দর্শন করতে চান? সেটিও সম্ভব হবে আসন্ন কালী পুজোয়। না না, এর জন্য মোটেই আপনাকে দুবাই যেতে হবে না। বারাসাতের বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবে গেলেই আপনি দেখতে পাবেন বুর্জ খলিফার আদলে থিম।

কালিকাপুর আগুয়ান সংঘ- এই মুহূর্তে দেশব্যাপী জনপ্রিয়তার অন্যতম শিখরে রয়েছে আদিযোগী স্থাপত্য। তামিলনাড়ুর নবনির্মিত এই স্থাপত্যটি পুজোর থিম হিসেবেও বেশ জনপ্রিয়। দুর্গা পুজোর পর কালী পুজোতেও কালিকাপুর আগুয়ান সংঘে দেখা মিলবে আদিযোগী থিমের।

সন্ধানী ক্লাব - বারাসাত সন্ধানী ক্লাবও নেই পিছিয়ে। ইন্দোনেশিয়ার বালি হয়ে উঠছে শ্যামা পুজোর থিম। যাঁরা ভ্রমণ-প্রেমী, অথচ এখনও যাওয়া হয়ে ওঠেনি বালি, তাঁরা এই একটুকরো বিদেশের আমেজ কালী পুজোতেই গ্রহন করতে পারবেন।

বিদ্রোহী ক্লাব - শুধু ইন্দোনেশিয়া বা দুবাইয়ের শিল্প কর্মই নয়, বিশ্বের অন্যতম আশ্চর্যকে থিম হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে বিদ্রোহী ক্লাব। স্ট্যাচু অফ লিবার্টি হল এই ক্লাবের থিম।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather