১১ অক্টোবর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

ফের বিক্ষোভ বিশ্বভারতীতে! হোস্টেল খুলতে হবে, পরীক্ষা নিতে হবে অনলাইনে, দাবি পড়ুয়াদের

ছাত্ররা সোজা ঘেরাও করে ইউনিভার্সিটি রেজিস্ট্রার আশিস আগারওয়ালের অফিস
visvabharati university Bengali News
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - visvabharati.ac.in
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৮

ছাত্র বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল থেকে ক্যাম্পাসে ছড়াল উত্তেজনা। একাধিক দাবিতে বামপন্থী ছাত্র সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদ। পাঠভবনে গেট টপকে ঢুকে জোর করে ক্লাস বন্ধ করে দিলেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। নিরাপত্তারক্ষীরা ঢুকতে না দেওয়ায় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় ছাত্রছাত্রীরা।

গেট টপকিয়ে ঢুকেই ছাত্ররা সোজা ঘেরাও করে ইউনিভার্সিটি রেজিস্ট্রার আশিস আগারওয়ালের অফিস। ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে কলেজ, হোস্টেল এবং ক্যান্টিন খুলতে হবে। পরীক্ষা অনলাইনে নিতে হবে এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের বোর্ডের পরীক্ষা পিছোতে হবে। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না তাদের দাবি মানা হবে তারা আন্দোলনে অবিচল থাকবেন।

কোভিড পরবর্তী সময়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেল খোলা হলেও বিশ্বভারতীর হস্টেলে এখনও ঢুকতে পারছেন না পড়ুয়ারা। তাই এ নিয়ে লাগাতার বিক্ষোভ চলছে পড়ুয়াদের। মাঝেমধ্যেই অশান্ত হয়ে ওঠে ক্যাম্পাস। রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি গুলি যখন প্রথম সেমিস্টার অনলাইনে নেওয়ার ঘোষণা করেছে তখন বেনজির ভাবে বিশ্বভারতী প্রথম সেমিস্টার অফলাইনে নেওয়ার ঘোষণা করেছে। এহেন সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল থেকে সমস্ত ক্লাস এবং পরীক্ষা বয়কট করার ডাক দিয়েছে ছাত্রছাত্রীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah