১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

TMC-র খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি করতে গিয়ে গ্রেপ্তার বিজেপির সৌমিত্র খাঁ

খোলা মাঠে বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলতেন দিলীপ ঘোষ, সকালবেলা ফুটবল খেলে উদ্বোধন করেছেন 'খেলা হবে' দিবস
soumitra khan bjp Bengali News
বিজেপি নেতা সৌমিত্র খাঁ। -facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৪:৩৬

তৃণমূলের (TMC) "খেলা হবে" দিবসের পাল্টা কর্মসূচিতে বিজেপি (BJP)। একদিকে ঘাসফুল শিবিরের সদস্যরা পালন করছেন "খেলা হবে" দিবস। অন্যদিকে, রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের সদস্যরা পালন করছেন "পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস।" আর তা ঘিরেই সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল মধ্য কলকাতার রানি রাসমনি অ্যাভিনিউ। পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan), প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা শীলভদ্র দত্ত-সহ বেশ কয়েকজন। তবে গ্রেপ্তারির প্রতিবাদেই বিক্ষোভে বসেন বিজেপি কর্মী, সমর্থকরা। ঘটনার পর থেকে এলাকার নিরাপত্তা বাড়াতে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, "খেলা হবে" স্লোগানকে কেন্দ্র করেই মাঠে নেমেছিল তৃণমূল। খেলা শেষে জিতে গিয়েছিল তৃণমূল। এরপরেই গত ২১শে জুলাইয়ের সভা থেকেই এব্যাপারে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে দিবস পালনের অঙ্গ হিসাবে রাজ্যের ক্লাবগুলিকে প্রায় এক লক্ষ ফুটবল দেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া ও যুব কল্যান দফতর। তবে এবার সরকারি ও দলীয়স্তরে খেলা হবে দিবস পালনের পালটা হিসাবে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালনের অঙ্গীকার করেছেন বিজেপি নেতৃত্ব। সুর চড়াতে শুরু করেছিলেন বিজেপি নেতৃত্বরা। তবে এর মাঝেই গ্রেপ্তার হলেন বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ।

এদিন দিলীপ ঘোষ বলেন, "১৫ আগস্ট ছোট বেলা থেকে ফুটবল খেলে আসছি। খোলা মাঠে কাঁদার ওপরে কখনও বাতাবি লেবু কখনও প্লাস্টিক দিয়ে বল বেঁধে খেলতাম। এখন তো খেলা ধুলো উঠে গেছে। কিন্তু এরা খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় নিয়ে গেছে। সিন্ডিকেট ও কাটমানির খেলায় নিয়ে গেছে। আমরা চাই ফুটবল ফিরে আসুক। ফুটবলের খেলা হোক। আমাদের নতুন ছেলে- পুলে যুবক -যুবতীরা খেলাধুলা করে শরীর স্বাস্থ্য ঠিক করুক। বাংলা দেশের সম্মান বৃদ্ধি করুক, সেই জন্য আজ আমরা ফুটবল খেলছি, গতকাল ক্রিকেট খেলেছি। কিছু না কিছু রোজ করি আমরা। আমাদের সঙ্গে যুবকরা আসেন তারাও খুব  উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছেন। ওখানে কুশল বিনিময় হলেও মত বিনিময়ের জায়গা নেই।"

তবে দিলীপবাবুর ফুটবল খেলা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "দিলীপদা তৃণমূলের খেলা হবে দিবসে সমর্থন করে খেলেছেন। এটা খুব ভালো কথা। সকালবেলা ফুটবল খেলে উদ্বোধন করে দিয়েছেন।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body