১৪ নভেম্বর, ২০২৬
রাজ্য

আবহাওয়ার পরিবর্তণে সোমবার থেকে খুলছে স্কুল, পরীক্ষার সূচি প্রকাশ করল পর্ষদ

সরকারি স্কুলে ২৬ জুন পর্যন্ত চলবে গ্রীষ্মকালীন ছুটি

আবহাওয়ার পরিবর্তণের কারণে সোমবার (20th June 2022) থেকে খুলছে কলকাতার CNI-এর অধিনস্থ বেশ কয়েকটি স্কুল। যার মধ্যে রয়েছে স্কটিশ চার্চ, সেন্ট জেমস, ফিউচার ফাউন্ডেশন, লা মার্টিনিয়র ইত্যাদি। তবে সরকারি কিংবা অন্যান্য বেসরকারি স্কুল খোলার ক্ষেত্রে এখনও কার্যকর হয়নি নতুন কোনও নির্দেশিকা। তাই পুরনো নির্দেশিকা অনুযায়ী, আপাতত ২৬ জুন পর্যন্ত ছুটি এবং ২৭ জুন থেকে স্কুল খোলার কথা রাজ্য সরকারের।

এত দিন টানা ছুটির জেরে ব্যহত হয়েছে পঠনপাঠন। বছরের অর্ধেক হয়ে এলেও এখনও নেওয়া হয়নি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা। তাহলে কী করে এবং কোন পদ্ধতিতে সম্পন্ন হবে সিলেবাস? এ বিষয়ে একটি প্রশ্ন উঠেই ছিল শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে। গতকাল সেই প্রশ্নের উত্তর দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

জানিয়ে দেওয়া হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষাগুলি হবে তিন ধাপে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম পার্বিক পরীক্ষা হবে ২৮ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে। দ্বিতীয় পর্যায়ের পার্বিক পরীক্ষা হবে ২৯ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। তৃতীয় পর্যায়ের পার্বিক পরীক্ষা হবে ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে। এবং দশম শ্রেণির পার্বিক বা টেস্ট পরীক্ষা হবে ১৭-৩০ নভেম্বরের মধ্যে। এরই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নপত্র তৈরির দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট স্কুল। এবং সমগ্র সিলেবাস ধরেই তৈরি করতে হবে পরীক্ষার প্রশ্ন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah