১১ অক্টোবর, ২০২৬
রাজ্য

একাধিক ছাড় বিধিনিষেধে, তবে বন্ধ থাকছে ট্রেন-মেট্রো

সকালে মর্নিং ওয়ার্কের জন্য খুলছে পার্ক ও উদ্যান
Mamata Banerjee nabanna new Bengali News
মমতা বন্দ্যোপাধ্যায় facebook.com/MamataBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুন ২০২১
শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:৫০

আগামী ১৬ জুন থেকে রাজ্যে শুরু হচ্ছে আনলক প্রক্রিয়া। তবে বিধিনিষেধ বহাল থাকছে পয়লা জুলাই অব্দি।

আজ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন,

১) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বেসরকারি সংস্থা খোলা থাকবে। তথ্যপ্রযুক্তি সংস্থা ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে।

২) ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু রাখা যাবে সরকারি অফিস।

৩) সকাল সাতটা থেকে ১১ টা পর্যন্ত শাক, সবজি, দুধের দোকান-সহ খুচরো দোকান খোলা থাকবে। অন্যান্য দোকান এবং রিটেইল শপ খোলা থাকবে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

৪) ৫০ শতাংশ লোক নিয়ে বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখা যাবে।

৫) সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শপিং মল, শপিং কমপ্লেক্স খোলা থাকবে। ৩০ শতাংশ মানুষ ঢুকতে পারবেন।

৬) বন্ধ থাকছে মেট্রো এবং লোকাল ট্রেন। এবং বাস পরিষেবা।

৭) সকালে মর্নিং ওয়ার্কের জন্য খুলছে পার্ক ও উদ্যান। তবে ভ্যাকসিনেশন ছাড়া কেউ ঢুকতে পারবেন না।

৮) ৫০ শতাংশ কর্মী নিয়ে করা হবে শ্যুটিং। তবে শুধুমাত্র যাদের ভ্যাকসিন নেওয়া হয়েছে।

৯) বিয়েবাড়িতে সর্বাধিক ৫০ জন।

১০) রাত ন'টা থেকে ভোর পাঁচটা বাড়ির বাইরে নয়।

১১) স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে দর্শক থাকতে পারবেন না।

১২) স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ।

১৩) সিনেমা হল, বিউটি পার্লার, স্পা বন্ধ।

১৪) ব্যাংক ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা।

১৫) শেষকৃত্যে ২০ জনের বেশি নয়।

১৬) জরুরি পরিষেবা ছাড়া ট্যাক্সি, অটো বন্ধ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata