১১ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

এই উদারতাই তো সত্যিকারের ধর্ম

নজির সৃষ্টি হল পূর্ব বর্ধমানে
graveyard Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৫

মানুষের মন নাকি দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে! উদারতা, সহিষ্ণুতার মতো শব্দগুলোর দেখা মিলছে কেবল ডিকশনারিতে-- জীবন থেকে নাকি মুছে গিয়েছে তারা! রাজনীতিতেও সাম্প্রদায়িকতা, সংকীর্ণতার রমরমা। অথচ এই অন্ধকার সময়েও দেখা মেলে কালীকৃষ্ণ মুখোপাধ্যায়ের মতো মানুষদের। ভাবলে অবাক লাগে বৈ কী!

করোনা

Loading...
Last updated:
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.

কে এই কালীকৃষ্ণবাবু? ৮৮ বছরের এই বৃদ্ধ পূর্ব বর্ধমানের তালি গ্রামের বাসিন্দা। নৈষ্ঠিক ব্রাহ্মণ পরিবারের সন্তান হলে কী হবে, ছোট থেকে গ্রামের সব ধর্মের মানুষই তাঁর আপনজন। চিরকাল দেখে আসছেন কারও মৃত্যু হলে গ্রামের মুসলমান ধর্মের মানুষকে কবরের একটু মাটির খোঁজে যেতে হয় অন্য গ্রামে-- তালি গ্রামে কোনও কবরস্থান নেই। বুকে ব্যথা বেজেছে কালীকৃষ্ণবাবুর। পরিবারের ১ একরেরও বেশি জমি তিনি তুলে দিয়েছেন কবরস্থান তৈরির জন্যে। সম্প্রতি সেই জমি সরকারি দপ্তরে নথিভুক্ত হল। মিষ্টি নিয়ে দেখা করে হৃদয়ভরা কৃতজ্ঞতা জানিয়ে গেছেন শেখ মইনুদ্দিন, শেখ আরশাদরা, তাঁদের পরমাত্মীয় 'কাকাবাবু'কে। সবিনয়ে কালীকৃষ্ণবাবু জানিয়েছেন, এ তাঁর কর্তব্য। সুযোগসন্ধানী রাজনৈতিক দলগুলি যখন ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ বাধায়, সত্যমিথ্যায় মিশিয়ে নোংরা প্রচার চালিয়ে ভিন সম্প্রদায়ের বহুদিনের প্রতিবেশীদের বুকে সন্দেহ আর ঘৃণার বীজ বুনে ভোটের বাক্সে তার ফসল তোলে, কালীকৃষ্ণবাবুরা তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সত্যিকারের ধর্ম কাকে বলে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah