৫ নভেম্বর, ২০২৬
রাজ্য

বীরভূমের বাঘ অনুব্রত, ন্যয়বিচার পাবই- কোর্ট এবং অনুব্রত, দুইয়ের ওপর আস্থা ফিরহাদের

আমার মনে হয়, কোর্টের উপর আমাদের বিশ্বাস রাখা উচিত : অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বললেন ফিরহাদ হাকিম
Anubrata mondal new pic 3 Bengali News
facebook.com/AnubrataMondalOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ৭:১৪

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করার অনুমতি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির আর্জি মঞ্জুর করে আদালত জানিয়ে দিয়েছে, প্রয়োজনে অনুব্রতকে রাজধানীতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। এর মাঝেই ফের দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শাসকদল তৃণমূল। কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, তিনি এখনও মনে করেন, বীরভূমের বাঘ অনুব্রত।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল বর্তমানে আসানসোল সংশোধনগারে বন্দি। তবে দীর্ঘ দিন ধরেই তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আর্জি জানাচ্ছিল ইডি। এ ব্যাপারে গত শনিবারই শুনানি হয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। তবে শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। সোমবার কোর্ট রায় ঘোষণা করল। আর তাতেই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "কোর্টের বিষয়ে কথা বলব না। আমি জানি না। আমরা কোর্টের বিষয় কোর্টেই দেখব। আমার মনে হয়, কোর্টের উপর আমাদের বিশ্বাস রাখা উচিত। কোর্ট কখনও অবিচার করবে না। উপরে ভগবান, নীচে আদালত। এদের কাছে ন্যয়বিচার পাবই।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata