২৭ সেপ্টেম্বর, ২০২৬
উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ সফরে দফায় দফায় বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গোর্খাল্যান্ড থেকে ৭৫ লক্ষ চাকরি— বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো
cm mamata banerjee at north bengal Bengali News
আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কর্মীসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। -twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ৪:৫৮

উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি বলেই পরিচিত। ২০১৯-এর লোকসভায় পাহাড় থেকে তৃণমূলকে ধুয়ে মুছে দিয়েছিলো বিজেপি। আসন্ন বিধানসভা ভোটের আগে তাই উত্তরবঙ্গকে নিজের পক্ষে টানতে ব্যস্ত তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরেও স্পষ্ট দেখা গেলো সেই প্রয়াস।

মঙ্গলবার দফায় দফায় বিজেপিকে কটাক্ষ করলেন মমতা। গোর্খাল্যান্ড প্রসঙ্গে বললেন, “বিজেপি প্রতিবার ভোটের সময় একটা করে গোর্খাল্যান্ড দেয়। কিন্তু মানুষ তা পায়না! ২০১৪ সালে দিয়েছিলো— ২০১৯-এ বললো। যাই হোক আমি ওসব বলি না ভাবিও না। এখানে স্থায়ী রাজনৈতিক সমাধান করতে পারলে আমরাই পারবো। বিজেপি চাইলে দাঙ্গা করতে পারবে। আমরা চাই সবাই ভালো থাক। দার্জিলিং তার মতো, ডুয়ার্স-তরাই তাদের মতো।”

এদিকে বিজেপির পক্ষে ‘চাকরির প্রতিশ্রুতি কার্ড’ বণ্টনের পরিকল্পনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এসব কার্ড মানেই ভাওতা। ২০১৪-১৯ এর মধ্যে তো ওরা ২ কোটি চাকরি দেবে বলেছিলো। ২ লক্ষ দিয়েছে?” বিজেপির অধীনে দেশে বেকারত্বের হার ৪০% বেড়েছে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো।

এছাড়াও এইদিনের জনসভায় জাতীয় সঙ্গীত বদল, বাংলায় রাষ্ট্রপতি শাসনের প্রয়াস এবং NRC বিষয়ে বিজেপির তুলোধোনা করেন তিনি। একইসাথে দলের ‘বিদ্রোহী’ নেতাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah