১১ অক্টোবর, ২০২৬
রাজ্য

কেকে-র মৃত্যুতে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট

রাজ্যকে আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে হাই কোর্ট
Kk function Bengali News
instagram.com/kk_live_now

কলকাতায় কলেজ ফেস্টে গান করতে এসে আর মুম্বই ফিরতে পারেননি কেকে (KK)। সংগীতশিল্পীর মৃত্যুর পর যে একাধিক প্রশ্ন উঠেছিল, তাও এখনও তাজা। সেই ইস্যুতেই এবার সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর ঘটনায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে হাই কোর্ট।

এ বিষয়ে হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আজ, সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল তিনটি জনস্বার্থ মামলার। তার মধ্যে একটি মামলা ছিল নজরুল মঞ্চের অব্যবস্থা নিয়ে। সেই মামলার শুনানিতেই মূলত রাজ্যকে হলফনামা পেশ করতে বলেছে হাই কোর্ট।

দায়ের হওয়া তিনি মামলার মধ্যে এক আবেদনকারী, সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে। যদিও সে বিষয়ে রাজ্যের আইনজীবীর বক্তব্য, "শিল্পীর পরিবারের তরফেই কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাঁরা এ নিয়ে কোনও অভিযোগও করেননি। অথচ এত কথা হচ্ছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri