১১ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

গায়েব ২ লক্ষ টাকা, তদন্তে নেমে গ্রেফতার জামতারা গ্যাঙের সদস্য ওয়াসিম আনসারি

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ
Arrest handcuff Bengali News
গ্রেফতার ~প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৯

আবারও রাজ্যে মাথাচারা দিল জামতারা গ্যাং। তদন্তে গ্রেফতার জামতারা গ্যাঙের সদস্য ওয়াসিম আনসারি। কয়েকদিন আগেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে লক্ষাধিক টাকা। জানা যায়, ব্যাঙ্কিং অ্যাপের সমস্যা হওয়ায় গুগল থেকে ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বর জোগাড় করে ফোন করেছিলেন ওই ব্যক্তি। তাতে লাভ হয়নি।

কিছুক্ষণ পর তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে ব্যাঙ্ককর্মী হিসাবে পরিচয় দিয়েছিলেন। অ্যাপ ঠিক করার জন্য ওই কর্মী তাঁকে একটি সফ্টওয়্যার লিঙ্ক দেন। এবং নিজের মোবাইলে তা ইনস্টল করতে বলেন। ওই ব্যক্তিও তাই করেন। কয়েক সেকেন্ডেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ২ লক্ষ টাকা। এর পরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে পুলিশ দেখে অভিযুক্ত ওয়াসিম আনসারির (২২) অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছিল। আপাতত গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata