২২ নভেম্বর, ২০২৬
দেশ

Viral Video of Karnataka Farmer : শেষমেশ ক্ষমা চাইলেন অভিযুক্ত সেলসম্যান

মাত্র আধ ঘণ্টার ব্যবধানে ১০ লক্ষ টাকা জোগাড় করে ফের শোরুমে আসেন ওই কৃষক
Viral farmer digital painting Bengali News
twitter.com/Anireeth/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৯:৪৭

কথায় আছে "Do not judge a book by its cover", তবে কার কথা কে শোনে? প্রায়শই আমরা অন্যের বাহ্যিক আবরণ দেখেই, তার বিষয়ে নানান (Viral Video of Karnataka farmer getting Rs 10 lakh to buy car) কিছু ভুল ধারণা মনে পুষে ফেলি। তেমনই এক জ্বলন্ত উদাহরণ ঘটে গেল কর্ণাটকে। জানা গিয়েছে, কর্ণাটক বাসিন্দা কেম্পেগৌড়া (Kempegowda)। পেশায় তিনি একজন চাষি। চারচাকার গাড়ি কেনার জন্য তিনি গিয়েছিলেন কর্ণাটকের মাহিন্দ্রা কোম্পানির একটি শোরুমে। ওই ব্যক্তির যে গাড়িটি পছন্দ হয়, তার দাম দাঁড়ায় প্রায় ১০ লক্ষ।

এরপরেই ঘটে বিপত্তি। দশ লক্ষের গাড়ি পছন্দ করার পরেই, সাদামাটা পোশাক পরা ওই কৃষককে দেখে শোরুমের একজন সেলসম্যান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। শুরু হয় কটূক্তি। এরপর ওই ব্যক্তি বেশ নম্রভাবেই জানান, তাঁর কাছে গাড়ি কেনার টাকা রয়েছে। তবে সে সব কথা শুনতে এক্কেবারে রাজি নন ওই সেলসম্যান। কারণ তাঁর অনুমান, দশ লক্ষ টাকা ওই চাষির কাছে থাকতেই পারে না। অবশেষে গাড়ির শো-রুম থেকে অপমানিত হয়ে ফিরতে হয় ওই ব্যক্তিকে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুরে। স্বভাবতই এই ঘটনা সামনে আসার পর থেকেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। ভাইরাল হয়েছে এই দৃশ্য। তবে এরপরেই এল টুইস্ট। গল্প এখানেই শেষ নয়। অপমানিত হয়ে ওই ব্যক্তি শোরুম থেকে বেরিয়ে গেলেও, মাত্র আধ ঘণ্টার ব্যবধানে তিনি ১০ লক্ষ টাকা জোগাড় করে ফের শোরুমে আসেন।

তবে তখনও ওই ব্যক্তিকে গাড়ি বিক্রি করতে চাননি ওই সেলসম্যান। তিনি জানান, গাড়ি ক্রয়ের পদ্ধতিটি দীর্ঘমেয়াদী, তাই এই মুহূর্তেই গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। এরপরেই শুরু হয় তর্ক। এমনকি ওই কৃষক খবর দেন থানায়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন স্থানীয় থানার পুলিশ। পরবর্তীতে গাড়ি না কিনেই শোরুম ছাড়তে হয় তাঁকে। এরপর অভিযুক্ত সেলসম্যানের বিরুদ্ধে তিনি দায়ের করেন অভিযোগ। যদিও পরে ওই কৃষকের কাছে ক্ষমা চান অভিযুক্ত সেলসম্যান।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster