১১ নভেম্বর, ২০২৬
দেশ

সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাবে কেন্দ্র, ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ আনছে কেন্দ্রীয় সরকার

আজ থেকে আগামী তিন মাসের মধ্যেই কার্যকর হবে এই নির্দেশিকা
social media phone Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৯

এবার সোশ্যাল মিডিয়াতেও কড়া নজর কেন্দ্রের। সোশ্যাল মিডিয়া আর ওটিটি প্ল্যাটফর্মে নজরদারি চালাতে এবার নতুন গাইডলাইন সামনে আনল কেন্দ্র। সূত্রের খবর, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই গাইডলাইন সামনে এনেছে। তবে শুধু ওটিটি বা সোশ্যাল মিডিয়া নয়, ডিজিটাল মিডিয়াও এই গাইডলাইনের অন্তর্ভুক্ত। আজ থেকে আগামী তিন মাসের মধ্যেই কার্যকর হবে এই নির্দেশিকা। 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নতুন নিয়মের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। নজরদারি চালাতে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আনছে কেন্দ্রীয় সরকার। তবে ডিজিটাল মিডিয়াগুলিকে এখনই সরকারিভাবে নথিভুক্তিকরণ করা হচ্ছে না। কিন্তু সরকার তথ্য চাইলে, তা দিতে বাধ্য থাকবে মিডিয়াগুলি। পাশাপাশি আরও বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মিডিয়ায় একটি স্বতন্ত্র কমিটি তৈরি করবে। যার দায়ভার থাকবে সুপ্রিম কোর্ট অথবা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা সমমর্যাদার কোনও বিচারপতি।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ জানান, "মহিলাদের আপত্তিজনক ছবি-যৌন উসকানিমূলক কোনও ছবি বা তথ্য নিয়ে অভিযোগ উঠলে ২৪ ঘণ্টার মধ্যে সেই ছবি বা তথ্য সরিয়ে ফেলতে হবে। কোনও তথ্য বা ছবির বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠলে প্রথম সেই তথ্য কে বা কারা ছড়িয়েছিল তা জানাতে বাধ্য থাকবে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ। ফেক নিউজের ক্ষেত্রে, সেই ব্যক্তি যিনি প্রথম পোস্ট করেছেন, তাঁর পরিচয় প্রকাশ করতে হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured